প্যারিস: করোনা করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে ইউরোপ জুড়ে। আর সেই দ্বিতীয় ওয়েভ যথেষ্ট আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে গোটা ফ্রান্স এবং জার্মানিতে। আর তাই করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরুতেই করোনা কারফিউ জারি করা হল গোটা ফ্রান্সে। জার্মানিতেও কড়াকড়ি ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, চেক রিপাবলিকে করোনার সংক্রমণের হার সবচেয়ে বেশি।
জানা যাচ্ছে, প্যারিস সহ ফ্রান্সের মোট আটটি শহরে নতুন করে করোনা কারফিউ জারি করেছে ফ্রান্স সরকার। রাত নটা থেকে সকাল ছ’টা পর্যন্ত এই কারফিউ জারি থাকবে বলে খবর পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে আগামী চার সপ্তাহ এই কারফিউ জারি থাকবে বলে জানা গিয়েছে। তবে ফ্রান্স সরকার চাইছে তারপরেও আরও দু’সপ্তাহ কারফিউ বাড়াতে। যদিও সেটা পরবর্তী পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইউরোপ জুড়ে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ওয়েভ। আর সেখানেই জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন সহ আরও বেশ কয়েকটি দেশে শক্ত হাতে করোনা পরিস্থিতি মোকাবিলা করার কাজ শুরু হয়ে গিয়েছে। এমনকি গোটা দেশের রেস্তোরাঁ, শপিং মল এবং সিনেমা হলগুলোতে নতুনভাবে নির্দেশিকা জারি করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…