নিউজ

নভেম্বর থেকে শুরু হতে পারে রাজধানী, শতাব্দী, হামসফর এবং তেজস এক্সপ্রেসের যাত্রা

করোনার মাঝেই এক এক করে শুরু হয়েছে আনলক প্রক্রিয়া, এবার রেল নভেম্বর মাস থেকেই রাজধানী, শতাব্দী, হামসফর, তেজসের মতো ট্রেন চালানোর কথা ভাবছে। এবার দেশের জনগনের কথা মাথায় রেখেই ভারতীয় রেলের তরফে ঘোষণা করা হয়েছে, উৎসবের সময় যাত্রী সংখ্যার চাপ সামলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে ৩৯টি স্পেশাল ট্রেনের মধ্যে ২৬টি ট্রেনেই থাকবে স্লিপার কোচ এবং বাকি ১৩টিতে শুধু বসে যাত্রার ব্যবস্থা থাকবে, আবার এর মধ্যে ১৫টি ট্রেন সপ্তাহে একদিন চলবে। জানানো হয়েছে মেল বা এক্সপ্রেস ট্রেনের তুলনায় ১০-৩০ শতাংশ বেশি ভাড়া দিতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী দ্বিতীয় শ্রেণির টিকিটের ক্ষেত্রে ১০ শতাংশ ‘বিশেষ চার্জ’ ধার্য করা হয়।

এমনকি বর্তমানে ৬৮২টি স্পেশাল ট্রেন ও ২০টি ক্লোন ট্রেন চালাচ্ছে রেল। ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে ৩৯২ টি বিশেষ ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। আগে থেকেই বলা হয়েছিলো পুজোর মধ্যে অনেকেই ঘুড়তে যান, সেই ধারাবাহিকতা বজায় রাখতেই চালানো হবে বাড়তি ট্রেন। ভারতীয় রেল বিভিন্ন জোনে আরও ৩৯ জোড়া নতুন ট্রেন‌ চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

জেনারেল এসি এক্সপ্রেস, শতাব্দী, রাজধানী ও দুরন্ত সহ নতুন ট্রেনের তালিকা প্রকাশ করেছে রেল। করোনা আবহে বিপুল টাকার ক্ষতি হয়েছে রেল ও আইআরসিটিসির। করোনা আবহে প্রায় বহু দিন বন্ধ ছিলো রেল পরিষেবা। কিন্তু ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে ২০০টি বিশেষ ট্রেন পরিষেবা শুরু করা হবে বলে আগেই জানিয়েছিলো রেল কর্তৃপক্ষ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026