তড়িৎ ঘোষ : সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই ভবিষ্যতবাণী করছিলেন যে “আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটাররা বোর্ডের সাথে তাদের সমস্যা খুব তাড়াতাড়ি মিটিয়ে নেবে”। সেই কথা অক্ষরে অক্ষরে মিলে গেলো। গতকাল সন্ধ্যায়(২৩ অক্টোবর) বাংলাদেশ বোর্ড ক্রিকেটারদের সাথে মিটিং এ বসে এবং সেই মিটিং অত্যন্ত ফলপ্রসূ হয়।
মিটিং শেষে খেলোয়াড়দের নিয়ে বোর্ড একটি যৌথ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সেখানে বোর্ডের পক্ষে নাজমুল হাসান বলেন “আমরা ক্রিকেটারদের অধিকাংশ দাবী মেনে নিয়েছি তাই তারা খুব তাড়াতাড়ি স্বাভাবিক ক্রিকেটে ফিরছে”। এই মুহূর্তে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান।
তিনি জানান “আমরা আজ খুব খুশি যে বোর্ড আমাদের অধিকাংশ দাবী মেনে নিয়েছে, আমাদের খুশি ভাষায় ব্যক্ত করা যাবে না। আমরা ২৫শে অক্টোবর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দিচ্ছি”। সত্যি কথা বলতে ভারত বর্তমান সময়ে বিশ্বের অন্যতম হেভিওয়েট দল। সেই দলের সঙ্গে সফরের আগে বাংলাদেশ ক্রিকেটারদের ধর্মঘট বাংলাদেশ বোর্ডকে অত্যন্ত চাপের মুখে ফেলে দিয়েছিল। তাই জরুরী ভিত্তিতে ব্যবস্থা নিতে বাধ্য হতে হয় বাংলাদেশ বোর্ডকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…