‘সুইসাইড ভেস্ট’ পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি! টুইটারে ট্রোল পাক গায়িকা!

সুইসাইড ভেস্ট পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে হুমকি দিয়ে বিপাকে পড়লেন পাক পপ গায়িকা রাবি পীরজাদা। কয়েক মাস আগেই সাপ ও কুমির নিয়ে ভিডিও আপলোড করে একই ভাবে বিপাকে পড়েছিলেন তিনি। কিন্তু তা থেকে যে শিক্ষা নেননি তা আবার প্রমাণ করলেন তিনি।

গতকাল তিনি তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন, সেখানে তাকে একটি ‘সুইসাইড ভেস্ট’ পরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ক্যাপশনে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হিটলার বলেও আখ্যা দেন। আর তার এই ছবি পোস্ট করার পর থেকেই তিনি পড়েছেন ভারতীয় টুইটার ব্যবহারকারী দের বিদ্রুপের মুখে।

ক্যাপশনে তিনি নিজেকে কাশ্মীরের মেয়ে বলেও উল্লেখ করেছেন। ছবিটি পোস্ট করার পরেই তাকে নিয়ে শুরু হয়ে যায় ট্রোল, মিমের বন্যা। টুইটারে তার পোষাককে পাকিস্তানের জাতীয় পোষাক বলে ট্রোল করা শুরু হয়ে যায়। একজন টুইটার ইউজার তার টুইটে রিপ্লাই করেন , ‘আপনাকে পাকিস্তানের জাতীয় পোষাকে দারুণ মানিয়েছে!’ আর একজন টুইটার ইউজার রিপ্লাই করেন, ‘পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান এই পোষাককে পাকিস্তানের জাতীয় পোষাক ঘোষণা করেছেন!’

এইসবের জবাবে পাকিস্তানি গায়িকা দাবি করেছেন, তিনি একটি ভিডিওর শ্যুটিং চলাকালীন এই ছবিটি তোলেন। কয়েক মাস আগেই তিনি সাপ ও কুমির নিয়ে ভিডিও আপলোড করে চরম বিপাকে পড়েছিলেন। তার নামে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল। তবে তার থেকে তিনি যে কিছুই শিক্ষা নেননি এই পোস্ট তারই প্ৰমাণ।

এরকম সমস্ত আপডেট পেতে উপরের ডান দিকের ফলো অপশনে ক্লিক করুন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026