বাংলাদেশ সংলগ্ন ভারতীয় রাজ্যগুলোতে এনআরসি নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে চলেছেন বিজেপির বিভিন্ন নেতা মন্ত্রীরা। সব ক্ষেত্রেই মূলত লক্ষ্য একটিই জাতি। তা হলো বাংলাদেশ থেকে আগত মুসলমান সম্প্রদায়। তাদের পুনরায় বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে বারবার হুমকি দিচ্ছেন বিজেপির ছোট বড়ো নেতা মন্ত্রীরা।
এই আবহে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক ঘিরে আগ্রহের সঞ্চার হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, আগামী শনিবার হায়দ্রাবাদ ভবনে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে বসবেন। তবে সেখানে এনআরসি নিয়ে কোনরূপ আলোচনা না হওয়ার সম্ভাবনা প্রবল।
বিদেশমন্ত্রক সূত্রের খবর, রোহিঙ্গা পুনর্বাসন, তিস্তা জলবন্টন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে। এই আলোচনার শেষে ভারত ও বাংলাদেশের মধ্যে মোট ৮ টি মউ সাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ পারস্পরিক সম্পর্কের আরও উন্নতি ঘটবে বলে মনে করা হচ্ছে। শেখ হাসিনার এই সফরে, ভারতের বড় বড় বিনিয়োগ সংস্থাগুলোকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানাবেন তিনি, এমনটাই জানা গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…