অসম নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে পূর্বের রাজ্যগুলোতে। এই পরিস্থিতিতে রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা সুরক্ষিত করতে রাজ্যে বসবাসকারী বাংলাদেশীদের চিহ্নিত করে, তাদের রাজ্য থেকে বের করার প্রক্রিয়া শুরু করল উত্তরপ্রদেশের যোগী সরকার। সূত্রের খবর, উত্তর পূর্বের রাজ্যগুলোতে এনআরসি নিয়ে হইচই-এর মধ্যেই নীরবে রাজ্যে বসবাস করা অবৈধ অনুপ্রবেশকারী বিদেশি ও বাংলাদেশী নাগরিকদের চিহ্নিত করার কাজ শুরু করেছে যোগী আদিত্যনাথের প্রশাসন।
গতকাল, মঙ্গলবার থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্যে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে, আরএসএসের দাবি মেনে সারা দেশ জুড়ে এনআরসি প্রক্রিয়া শুরু হয়ে গেল কিনা সে বিষয়ে জোরদার জল্পনার সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। যদিও উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে নাগরিকদের আশ্বস্ত করে একটি নোটিশ জারি করে জানানো হয়েছে যে, বর্তমানে রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তাকে জোরদার করতে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী সহ বিদেশি নাগরিকদের চিহ্নিতকরণের কাজ চলছে। এতে নাগরিকদের উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে এনআরসি করা হবে হুঁশিয়ারি দিয়েছেন সেখানকার রাজ্য বিজেপি সভাপতি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…