নিউজ

বন্ধু বাংলাদেশকে ঈদের উপহার, ১০ টি রেল ইঞ্জিন পাঠাল ভারত

করোনা ভাইরাস জনিত মহামারির মধ্যেই বন্ধু বাংলাদেশকে উপহার পাঠাল ভারত। প্রতিবেশী এই দেশকে এ বছর মোট ১০ টি লোকোমোটিভ রেল ইঞ্জিন উপহার হিসেবে পাঠিয়েছে নয়াদিল্লি। সোমবার দুপুর আড়াইটে নাগাদ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এই উপহার বাংলাদেশের হাতে তুলে দেয় ভারত সরকার। ভার্চুয়াল এই অনুষ্ঠানে নয়াদিল্লি থেকে যোগ দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও রেলমন্ত্রী পীযূষ গয়াল।

অন্যদিকে, বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন রেলমন্ত্রী মোহম্মদ নুরুল ইসলাম সুজন ও বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এদিন বিকেল সাড়ে ৩ টে নাগাদ পশ্চিমবঙ্গের গেদে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে ১০ টি রেল ইঞ্জিন। হাজার খানেক মানুষের উপস্থিতিতে ভারতের পাঠানো এই উপহারকে করতালি দিয়ে স্বাগত জানায় বাংলাদেশের স্থানীয় সংবাদমাধ্যম।

গত অক্টোবরে বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়াদিল্লি সফরে এলে সে দেশের রেলের উন্নয়নে সাহায্যের আশ্বাস দেয় ভারত। সেই সময় হিসেবে রেল ইঞ্জিন দিয়ে সাহায্যের কথা ঘোষণা করেছিল ভারতীয় রেল। সেই কথা রেখেই এদিন ১০ টি ব্রডগেজ লোকোমোটিভ রেল ইঞ্জিন পাঠাল ভারত। উন্নত মানের এই রেল ইঞ্জিন গুলো কমপক্ষে ২০ বছর ব্যবহার করা যাবে বলে জানা গেছে।

লোকোমোটিভ ইঞ্জিনের অভাবে বাংলাদেশে ক্ষতির মুখে পড়তে হচ্ছে রেল পরিষেবাকে। সূত্রের খবর, বর্তমানে বাংলাদেশ রেলের সংগ্রহে থাকা রেল ইঞ্জিন গুলোর আয়ুষ্কাল ২০ বছর পেরিয়ে গেছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা এইসব ইঞ্জিন দিয়েই চলছে বাংলাদেশের রেল পরিষেবা। ফলে ভারত থেকে উন্নত এই রেল ইঞ্জিন গুলো পেয়ে উপকৃত হবে বাংলাদেশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026