লকডাউনে দেশের নানা প্রান্তে আটকে পড়ে পরিযায়ী শ্রমিকরা। আটকে পড়া এই শ্রমিকদের ফেরাতে রেলের তরফে বিশেষ ট্রেন চালানো হয়। এই শ্রমিক স্পেশাল ট্রেন থেকে রেল আয় করেছে ৪২৯ কোটি টাকা। সরকারি পরিসংখ্যানে বলা হয়েছে, ২৯শে জুন পর্যন্ত ৪,৬১৫ টি শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হয়েছে দেশ জুড়ে। শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়ে সরকারের মোট খরচ হয়েছে ২,১৪২ কোটি টাকা এবং আয় হয়েছে মাত্র ৪২৯ কোটি টাকা।
শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর শুরু থেকেই ট্রেনের টিকিটের টাকা কে দেবে এই নিয়ে বিস্তর জলঘোলা হয়। কেন্দ্র জানায় টিকিটের টাকা শ্রমিকদেরই দিতে হবে। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করে বিরোধীরা। পরে চাপের মুখে পড়ে কেন্দ্র জানায় ভাড়ার ৮৫ শতাংশ ছাড় দেওয়া হবে এবং বাকি ১৫ শতাংশ টাকা রাজ্য সরকারের কাছ থেকে নেওয়া হবে। সেইমতো এই ৪২৯ কোটি টাকা বিভিন্ন রাজ্য সরকারের কাছ থেকে আদায় করা টাকা। শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরাতে সবচেয়ে বেশি টাকা দিয়েছে গুজরাত সরকার। গুজরাত দিয়েছে ১০২ কোটি, মহারাষ্ট্র ৮৫ কোটি, তামিলনাড়ু দিয়েছে ৩৪ কোটি টাকা।
শ্রমিক স্পেশাল ট্রেন থেকে এই টাকা আয় করার তথ্য সামনে আসার পর থেকে কেন্দ্রকে নিশানা করেছে বিরোধীরা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন, “দেশের উপর সংকটের কালো মেঘ। মানুষ সমস্যায় পড়েছেন। আর এই বিপদের সময়েও মুনাফা লুটছে সরকার।” সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি টুইট করে বলেছেন, “সরকার গরিব ভারতবাসীর কষ্ট থেকে মুনাফা উসুল করছে।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…