কবে থেকে খুলতে পারে রাজ্যের স্কুল, কলেজ? কি জানালেন মুখ্যমন্ত্রী? জানুন
রাজ্যে যে হারে করোনা সংক্রমণ হচ্ছে, সেক্ষেত্রে এখন কোনো স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান চালানোর কোনো সম্ভাবনাই নেই। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩১ আগস্ট পর্যন্ত রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই থাকবে। তবে পরিস্থিতি যদি ঠিকঠাক হয়, তাহলে আগামী ৫ সেপ্টেম্বর থেকে স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
রাজ্যে করোনা পরিস্থিতির উন্নতি হলে ৫ সেপ্টেম্বর রাধাকৃষ্ণনের জন্মদিনের দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার চিন্তাভাবনা আছে রাজ্য সরকারের। পুজোর আগে ওই একমাস শিক্ষা প্রতিষ্ঠান চালু করার সম্ভাবনা আছে, তবে অবশ্যই পরিস্থিতির উপর সব নির্ভর করছে। আর সেক্ষেত্রে অল্টারনেটিভ দিনে ক্লাস শুরু করার উদ্যোগ নেওয়া হবে, এমনটাই আজ বৈঠকে বলেছেন মুখ্যমন্ত্রী।
গত মার্চ মাস থেকে লকডাউনের জেরে বন্ধ রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। রাজ্যে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই। আগামী ৩১ আগস্ট পর্যন্ত রাজ্যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই থাকবে। পরিস্থিতির উন্নতি হলে রাজ্য সরকারের তরফ থেকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…