নিউজ

জাতিসংঘের আপত্তির পর বাংলাদেশের রোহিঙ্গা স্থানান্তর অনিশ্চিত

কয়েক লক্ষ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের জন্য বাংলাদেশ সরকারের প্রক্রিয়া থমকে গেলো। রবিবার একথা জানানো হয়েছে বাংলাদেশ সরকারের তরফ থেকে। আন্তর্জাতিক সম্প্রদায় সম্মতি না দেওয়ায় সেই উদ্যোগ থমকে গেছে বলে জানানো হয়েছে। সম্মিলিত জাতিসংঘ, UNHCR এবং অন্যান্য সংস্থাগুলো এখনো পর্যন্ত সেখানে যাওয়ার পক্ষে মতামত দেয়নি বলে জানানো হয়েছে বাংলাদেশ সরকারের তরফ থেকে।

কিছুদিন আগেই বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর শুরু করার তাদের উদ্যোগের কথা তুলে ধরেছিলেন। এক লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের জন্য ভাসানচর পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছিলেন তিনি। প্রসঙ্গত এর আগেও একবার বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা করেছিল, কিন্তু সেবার থমকে গিয়েছিল প্রক্রিয়া।

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান বলেছেন, স্থানান্তরের উদ্যোগে আন্তর্জাতিক সংস্থার সম্মতি মিলছে না। তিনি বলেছেন, “কিছু পরিবার স্বেচ্ছায় যেতে চেয়েছিল, সে ব্যাপারে আমরা প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু যেহেতু আমরা এই মানবিক সহায়তা কার্যক্রমে জাতিসংঘ এবং UNCHR সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর নির্ভরশীল, আমরা তাদের সাথে আলোচনায় বসেছি। কয়েক দফা আলোচনার পরও আন্তর্জাতিক সংস্থাগুলো এখনো পর্যন্ত এই ব্যাপারে মতামত দেয়নি। যার কারণে আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026