নিউজ

দেশের যুবকদের জন্যে নতুন কর্মসংস্থান, চালু হচ্ছে মোদী সরকারের নয়া প্রকল্প

মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক নতুন প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়েছে। এবং কিছু কিছু প্রকল্প বাস্তব রূপও পেয়েছে ।তবে যুগ সমাজের জন্য তেমন কোনো পদক্ষেপ গ্রহণ না করায় রাজনৈতিক মহলে অনেকেই মোদী সরকারের বিরুদ্ধিচারন করে এবং যুব সমাজের কাছ থেকেও উঠে এসেছিল বহু অভিযোগ। এবারে সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে যুবকদের জন্যে নতুন প্রকল্প চালু করতে যাচ্ছেন মোদীজি।

দেশের তরুণদের কারিগরি প্রশিক্ষণ দেওয়ার জন্য চালু হওয়া এই প্রকল্পের নাম হল কৌশল বিকাশ যোজনা। এছাড়া এই যোজনাটি পিএমকেভিওয়াই নামে পরিচিত। দেশের বেশিরভাগ যুবককে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হল এই প্রকল্পের উদ্দেশ্য। এই যোজনায় সকল যুবক সহজেই নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। এই জন্য তাদের পিএমকেভিওয়াই এর ওয়েবসাইটে লগ ইন করতে হবে এবং সেখানে আবেদনকারী ব্যাক্তি নিজের পছন্দের বিভাগও বাছতে পারেন। এই প্রকল্পে বলা হয় যে যারা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করবেন সরকার তাদের সার্টিফিকেট সহ আর্থিক পুরস্কারও দেবেন। এই প্রকল্পের ফলে উপকৃত হতে চলেছেন দেশের বহু যুবক। তবে এই প্রকল্প কতটা সাফল্য পাচ্ছে তা এখন দেখার বিষয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026