সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের রক্তাক্ত ছবি পোস্ট পড়লেন বিখ্যাত গায়ক আহসান নোবেল। একজন বয়স্ক লোককে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে গিয়ে এই বিপত্তি এমনটাই জানিয়েছেন গায়ক নিজেই। দুর্ঘটনায় ক্ষত-বিক্ষত হয়েছে সারা শরীর। নিজের রক্তাক্ত ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘এক বয়স্ক লোক অসতর্কভাবে রাস্তা পার হচ্ছিল। তাকে বাঁচাতে গিয়েই আমার মাথার তালুতে বারোটা, বামপাশের ভুরুতে আঠারোটা মোট ত্রিশটা সেলাই পড়েছে।’ তবে তিনি মন থেকে যথেষ্ট তৃপ্ত অনুভব করছেন কারণ যে মানুষটাকে তিনি বাঁচিয়েছেন আপাতত নিরাপদে আছে।
বৃহস্পতিবার রাতে নিজের রক্তাক্ত ক্ষত-বিক্ষত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন গায়ক নিজেই। সেখানে দেখা যায়, তার ডান চোখে ব্যান্ডেজ করা আছে। জি বাংলা সারেগামাপার মঞ্চে নোবেল অসাধারণ গান গেয়ে জয় করে নিয়েছিলেন একাধিক মানুষের মন। প্রত্যেকের ভালোবাসা পেয়ে তিনি আপাতত সুস্থ আছেন। বৃদ্ধ মানুষটিকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য তিনি নেটিজেনদের কাছ থেকে যথেষ্ট প্রশংসা পেয়েছেন। তবে মাঝেমধ্যে তাকে নানা কারণে নেটিজেনদের রোষের শিকার হতে হয়েছে। তার অসাধারণ গায়কীর জন্য তিনি দিব্যি মানুষের মনে জায়গা করে নিয়েছেন।
তাই সকলের আশীর্বাদ আছে তার পাশে। গায়ক নিজেই জানিয়েছেন, সকলের দোয়ায় তিনি আপাতত সুস্থ আছেন। বৃদ্ধ মানুষটিকে বাঁচাতে গিয়ে তিনি যে এত বড় বিপদের সম্মুখীন হয়েছেন, এই নিয়ে অনেক নাগরিকরা বেশ প্রশংসা করেছেন নোবেলের এই সাহসিকতাকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…