ভাইরাল & ভিডিও

বাস্তবের নায়ক! পুরস্কারের অর্ধেক টাকা শিশুটির শিক্ষার জন্য দিতে চায় ময়ূর

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে রিয়েল লাইফ হিরো রেলকর্মী ময়ূর শেলখে তার কাজের জন্য ব্যাপক জনপ্রিয় হয়ে গেছেন। আসলে কিছুদিন আগে মুম্বাইয়ের বাঙ্গনি রেলস্টেশনে মায়ের হাত ছাড়িয়ে হঠাৎই রেললাইনে পড়ে গিয়েছিল এক শিশু। আর তখনই উল্টোদিক থেকে স্টেশনে দ্রুতগতিতে দিয়ে আসছিল একটি যাত্রীবাহী ট্রেন। এই অবস্থায় আতঙ্কে দিশেহারা হয়ে শিশুটির মা প্ল্যাটফর্ম থেকে হাত বাড়ালেও সন্তানের কাছে পৌঁছাতে পারেনি। তখনই দেবদূতের মত উদয় হয়েছিল এই রিয়েল লাইফ হিরো ময়ূর শেলফের। সে নিজের প্রাণের পরোয়া না করে রেললাইনে ঝাঁপিয়ে পড়ে ট্রেন আসার ঠিক আগের মুহূর্তে শিশুটিকে প্লাটফর্মে তুলে দেয় এবং নিজেও উঠে আসে। এই ভিডিও স্টেশনের সিসিটিভিতে রেকর্ড হয়ে যায়।

সিসিটিভিতে রেকর্ড করা ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই সবাই ওই রেলকর্মীর মানবিকতাবোধ এবং দয়ালু মনোভাবের প্রচুর তারিফ করে। অনেকেই জানিয়েছে যে এই ভিডিও যেন কোন সিনেমার শুটিং। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই রেলকর্মী শিশুটির প্রাণ বাঁচিয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যেতেই এক রাতের মধ্যে ভারতের রিয়েল হিরো হয়ে ওঠেন এই ময়ূর শেলখে। তাকে ভারতীয় রেলের তরফ থেকে ১৭ এপ্রিল তার সাহসিকতার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

তবে সম্প্রতি জানা যাচ্ছে ময়ূর শেলখে যেই ৫০ হাজার টাকা তার সাহসিকতার জন্য পুরস্কার পেয়েছেন তার থেকে অর্ধেক টাকা অর্থাৎ ২৫ হাজার টাকা সে ওই শিশুটির পরিবারের হাতে তুলে দেবে। তিনি নিজে বলেছেন, “আমি আমার সাহসিকতার জন্য যে পুরস্কার পেয়েছি তার অর্ধেক আমি ওই শিশুটির শিক্ষা ও পরবর্তী জীবনে এগিয়ে চলার জন্য দিয়ে দেব। আমি জানতে পেরেছি যে ওই শিশুটির পরিবার অর্থনৈতিক দিক থেকে খুব একটা ভালো অবস্থায় নেই। এছাড়াও ওই শিশুটির মা অন্ধ হওয়ায় তারা বেশ দারিদ্রতার সাথে কষ্ট করে জীবন কাটাচ্ছে। আমি খুব শীঘ্রই টাকা পেলেই তার অর্ধেক অর্থ ও শিশুটির পরিবারের হাতে তুলে দেব।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026