কৌশিক পোল্ল্যে: অমানবিক নোবেল। কয়েকদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করে খবরের শীর্ষে উঠে আসেন এই বাংলাদেশি গায়ক। ভারতীয় ইউজারদের চাপে পড়ে শেষে ক্ষমা চাইতে বাধ্য হন মাইনুল আহসান নোবেল। যদিও এই সবকিছুকে নিজের গানের প্রচার হিসেবে দাবি করেছেন গায়ক। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও এক বড়সড় বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি।
প্রকাশ্যে এসেছে এক নতুন তথ্য। গোপনে বিয়ে করেছেন নোবেল, এই ঘটনার সত্যতা যাচাই করেছেন তারই এক প্রতিবেশী। কিন্তু এত জনপ্রিয় গায়ক হয়েও লুকিয়ে বিয়ে করলেন কেন তিনি? এ প্রশ্নের উত্তরে জানিয়ে রাখার ভালো, এটি নোবেলের তৃতীয় বিয়ে এবং এই বিয়ের সার্টিফিকেটও প্রকাশ্যে এসেছে যাতে স্পষ্ট লেখা রয়েছে, ৫ লক্ষ টাকা পণ নিয়ে ২০১৯ এর ১৫ই নভেম্বর মেহরুবা সালসাবিল নামক এক যুবতীকে বিয়ে করেছেন নোবেল।
সাত মাসে আগেই চুপিসারে তৃতীয় বিয়ে সারেন নোবেল। এর আগে রিমির সঙ্গে সংসার বেঁধেছিলেন ওই গায়ক সে সম্পর্কটি ভেঙে গিয়েছে। রিমিই ডিভোর্স দেন নোবেলকে। এরপর নিজের এক আত্মীয়কে বিয়ে করেন তিনি, এই সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি। এরপর তৃতীয় বিয়ের সার্টিফিকেটটি সংবাদমাধ্যমে প্রকাশ্যে আসায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
চমকের এখানেই শেষ নয়, আছে আরও তথ্য। তার নতুন বিবাহিতা স্ত্রী মেহরুবাকে প্রতিদিনই মারধর করেন নোবেল এই খবর তার প্রতিবেশী মারফৎ জানা যায়। ওই প্রতিবেশী আরও জানান, মানুষ যেমন তিনবেলা খাবার খায় তেমনই গায়ক নোবেল তিনবেলাই বৌকে পেটান। এই অমানবিক খরবটি প্রকাশ্যে আসার পরই সমালোচনার তীব্র ঝড় শুরু হয় ওপার বাংলায়, যদিও এই বিষয়ে মুখ খুলতে রাজি হননি গায়ক। এর আগেও তার বিরুদ্ধে নারীনিগ্রহের একাধিক অভিযোগ উঠেছে তবে প্রতিবারই তা অস্বীকার করেছেন নোবেল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…