করোনাভাইরাস এর গ্রাফ ধীরে ধীরে উপরে উঠছে, তাই এই গ্রাফ নিচে নামানোর জন্য এবারে সারাদেশে একসাথে লকডাউন ঘোষণা করার সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার। সিনহুয়া নিউজ এজেন্সি এই খবরটি প্রকাশ করেছে। সোমবার অর্থাৎ ২৮ শে জুন থেকে এই লকডাউন শুরু হবে বলে জানানো হয়েছে। শুক্রবার রাতে এই সিদ্ধান্ত ঘোষণা করে শেখ হাসিনা সরকার।
গত শুক্রবার বাংলাদেশ তাদের এ বছরের সবথেকে বেশি দৈনিক করোনা আক্রান্তের ঘটনা রিপোর্ট করে। গতবছর মার্চ মাস থেকে যতদিন হয়েছে তার মধ্যে গত শুক্রবার ছিল এমন একটি দিন যেখানে ইতিহাসের দ্বিতীয় সবথেকে বেশি করোনা আক্রান্ত ধরা পড়েছিল বাংলাদেশ তাও আবার একই দিনে। তারপরেই বাংলাদেশের শেখ হাসিনা সরকার বাংলাদেশের লকডাউন ঘোষণা করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের প্রেস ইনফর্মেশন ডিপার্টমেন্ট তার কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের জনসাধারণের উদ্দেশ্যে ঘোষণাটি করে।
সোমবার থেকে সমস্ত সরকারি বেসরকারি এবং আধা সরকারি অফিস বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। শুধুমাত্র আবশ্যক জিনিস কেনার জন্য বাইরে যাওয়া যাবে, অতি প্রয়োজনীয় জিনিস কেনা ছাড়া বাইরে যাওয়া সম্ভব নয়। জলপথে রেলপথ এবং এবং সড়কপথে কোনভাবেই যাত্রী পরিবহন করা যাবে না। বাস-ট্রেন, নৌকা, লঞ্চ সবকিছু বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আগামী সাত দিনের জন্য বাংলাদেশে কড়া লকডাউন চলবে বলে জানিয়েছে বাংলাদেশের প্রেস ইনফর্মেশন ডিপার্টমেন্ট।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…