বিনোদন

পরকীয়ার জালে শ্রীলেখা মিত্র, ধরে ফেললেন শিলাজিৎ

অনেক দিন পর ফের পর্দায় জুটি বাঁধছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ও সংগীত শিল্পী শিলাজিৎ মজুমদার। তবে কোনো সিনেমা নয় এবার শর্ট ফিল্ম ‘১২ সেকেন্ডস’ দিয়ে জুটিতে আসছে দুই তারকা। পরিচালক অংশুমান বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ইরোটিক থ্রিলারে পর্দায় ফুটে উঠবে ফের এই জুটির রহস্যমাখা প্রেমের উষ্ণতা। স্বামী শিলাজিৎ মজুমদার থাকা সত্ত্বেও অন্য একজনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন শ্রীলেখা মিত্র।

স্বল্প দৈর্ঘ্যের ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন শ্রীলেখা ও শিলাজিৎ। পরিচালকের জানিয়েছেন , এই ছোট ছবি দর্শককে এমন এক দুনিয়ায় নিয়ে যাবে যেখানে বাস্তব আর স্বপ্ন দুই মিলে মিশে যাবে। স্ত্রীর সাথে অন্য পুরুষের সম্পর্কের কথা মাত্র ১২ সেকেন্ডের মধ্যেই শিলা জানতে পারবেন। ছেলে কোকেনে আসক্ত। মেয়ে বয়সে অনেক বড় এক বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত। তারপর? সব প্রশ্নের উত্তর দেবে এই ‘১২ সেকেন্ডস’।

এই মুভি প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতা শিলাজিৎ জানিয়েছেন, ‘এই ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা ভীষণ ভালো। চিত্রনাট্য বেশ ইন্টারেস্টিং লাগাতে তিনি কাজ করতে রাজি হয়ে গিয়েছিলেন। সব সময়ই তিনি নতুন ধরনের চরিত্র অভিনয়ের চেষ্টা করেছেন আর এবারেও তার কোনও ব্যতিক্রম হয়নি। শুধু অভিনয় নয়, পাশাপাশি এই ছবিতে একটি বাংলা র‌্যাপ গানও গেয়েছেন তিনি । আর এই গানটি লিখেছে সৈকত এবং মিউজিক দিয়েছে রুদ্র।’

সৃজিতার চরিত্র শ্রীলেখা মিত্র জানান, ‘এই কাজের আকর্ষণের একাধিক কারণ আছে। নতুনদের সঙ্গে কাজের উত্তেজনা তো আছে। সাথে শিলাজিতের সঙ্গে ফের জুটি বাঁধার সুযোগ। আর সবচেয়ে বড় কথা হল ভাল গল্প’। পরিচালক অংশুমান জানান, এই ‘১২ সেকেন্ডস’ শুধুমাত্র এক খুনের রহস্য নয়, ছবির পরতে পরতে রয়েছে নানান সাসপেন্স। শুধু মানুষের মনের সাদা-কালো নয়, মানুষের ‘ভিতরের নিজে’র আর ‘বাইরের নিজে’র মধ্যে যে প্রতিনিয়ত অন্তর্দ্বন্দ্ব চলছে সেই লোভ সামলাতে পারিনি। তাই মনের গভীরে লুকিয়ে থাকা ‘গোপন আমি’র হদিশ পেতেই এই শর্টফিল্ম ‘১২ সেকেন্ড’ বানালেন।

ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এনাক্ষী চৌধুরী এবং অরূপ দেব। সিনেমার চিত্রনাট্য লিখেছেন সুপর্ণা ঘোষ মিত্র। ক্যামেরায় রয়েছেন সুমনজিৎ রায়, এডিটে অরিজিৎ বোস। স্থির চিত্র ও পোস্টার ডিজাইন সুরশ্রী শীল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক রুদ্র সরকারের। ২৩ ও ২৪ শে জুলাই ছবিটির স্পেশ্যাল স্ট্রিমিং-এর ব্যবস্থা করেছে shorted.in। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে শর্টফিল্ম ‘১২ সেকেন্ড’ বানালেন

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026