খেলা

T20 বিশ্বকাপের আগেই দুঃসংবাদ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলাদেশি তারকা ক্রিকেটার

বিগত এক বছরেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে ক্রিকেটের সমস্ত ফরম্যাটে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। চলমানরত এশিয়া কাপেও তার ব্যতিক্রম ঘটেনি। চির পরিচিত ছন্দ হারিয়ে বাংলাদেশের ক্রিকেট যেন এক উদীয়মান তরুণ দল। এশিয়া কাপের মেগা আসরে গ্রুপ পর্যায়ের একটি ম্যাচেও জিততে না পেরে দেশে ফিরেছে টাইগাররা। শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সঙ্গে বিশাল ব্যবধানে হেরে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছে সাকিব আল হাসানের টাইগার বাহিনী। আর এরই মধ্যে বাংলাদেশের জন্য দুঃখজনক খবর দিলেন তারকা ব্যাটসম্যান উইকেটরক্ষক মুশফিকুর রহিম।

এশিয়া কাপে ব্যাট হাতে চরম ব্যর্থতার পর দেশে ফিরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন এই তারকা ব্যাটসম্যান। টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে তার অবসর ঘোষণা বাংলাদেশের ক্রিকেটের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এদিকে এশিয়া কাপে যে দুটি ম্যাচে তিনি খেলার সুযোগ পেয়েছিলেন সেখানে ব্যাট হাতে ব্যক্তিগত ১ এবং ৪ রান সংগ্রহ করেছিলেন। তাছাড়া গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়িয়েও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন তিনি। শ্রীলংকার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে সহজ ক্যাচ মিস করে দলকে পরাজয়ের মুখে ঠেলে দিয়েছিলেন তিনি। আর তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় সর্বক্ষণ সমালোচিত হচ্ছেন এই তারকা ব্যাটসম্যান।

অবশেষে এশিয়া কাপ থেকে বিদায় নেওয়ার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণা করেছেন মুশফিকুর রহিম। নিজের অবসর প্রসঙ্গে ফেসবুকে তিনি লিখেছেন, “সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে আমি আপনাদেরকে সর্বদা পাশে পেয়েছি। ভাল এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরণা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো।  আশা করছি এই দুই ফরম্যাটে আমি দেশের জন্য আরো কিছু করতে পারবো। তাছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) সহ অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাব। আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।”

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026