টলিউড

Nusrat Jahan: অফ-শোল্ডার পোশাকে পোজ দিলেন নুসরত জাহান, ভক্তদের চোখ ছিল অভিনেত্রীর ট্যাটুতে

নুসরাত জাহান বর্তমান যুগে টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত অভিনেত্রী। ‘শত্রু’ ছবির হাত ধরেই এই ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটেছিল তার। প্রথম ছবিতেই সুপারস্টার জিৎ-এর বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। বর্তমানে তিনি বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির অভিনেত্রী। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাতেও একাধিক কাজ করেছেন তিনি। কোনো না কোনো কারণে তিনি চর্চায় থাকেন মিডিয়াতে। অভিনেত্রী সম্পর্কিত যেকোন কিছুই চর্চার বিষয়বস্তু মিডিয়ার কাছে। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। অভিনেত্রীও তেমনি নাছোড়বান্দা, তিনিও নিজের ব্যক্তিগত জীবনটাকে একেবারে ব্যক্তিগত হিসেবেই রেখে দিয়েছেন। তিনি না চাইলে সেখানে ঢোকার সাধ্য নেই কারোরই।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ নুসরাত জাহান। তিনি প্রায় নিজের একাধিক ছবি কিংবা ভিডিও শেয়ার করে থাকেন নিজের অনুরাগীদের সাথে। সম্প্রতি নিজের বেশ কয়েকটি বোল্ড ছবি শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়, যার সূত্র ধরেই নেটনাগরিকদের মাঝে ও তার অগণিত ভক্তদের মধ্যে চর্চায় রয়েছেন নুসরাত জাহান। ছবিতে অভিনেত্রীকে হালকা গোলাপি রঙের একটি অফ-শোল্ডার ডিপ নেক পোশাকে দেখা গিয়েছে। এই পোশাকে তার বুকের ট্যাটুটি পুরোপুরি উন্মুক্ত। খোলা চুলে একেবারে তীক্ষ্ণ দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে ছিলেন তিনি।

সম্ভবত কোন একটি পাঁচতলা হোটেলেই এই ছবিগুলি তুলেছেন অভিনেত্রী। তার সামনে ছিল অল্প কিছু খাবার ও হাতে ছিল সরবতের গ্লাস। ছুটির দিনে সম্ভবত যশ দাশগুপ্তের সাথেই একান্তে সময় কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী। এই ছবিগুলি যে তারই তোলা, তা আর আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন নেই। নিজের এই ছবিগুলি অভিনেত্রী শেয়ার করতেই, তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে মাঝে।

বেশ কিছু সময় আগে গোয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন তারা। সেখান থেকেও নিজের একাধিক বোল্ড ছবি শেয়ার করে নিয়েছিলেন তিনি, তার একাধিক ঝলক তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই মিলবে। ট্রেডিশনাল হোক কিংবা ওয়েস্টার্ন যেকোনো ধরনের পোশাকেই সাবলীল তিনি। তবে অভিনেত্রী যে বাস্তব জীবনে যথেষ্ট বোল্ড, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বোঝা যায়।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026