ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Banglar Bari Scheme: বাড়ি বানাতে ১ লক্ষ ২০ হাজার টাকা দেবে সরকার, বদলে গেলো নিয়ম, সমস্যায় পড়ার আগে জেনে নিন

এবারে বাংলার প্রত্যেক মানুষকে বাড়ি বানাতে ১ লাখ ২০ হাজার টাকা করে দেবে পশ্চিমবঙ্গ সরকার। তবে এই সুবিধা পেতে গেলে বদলে গিয়েছে নিয়ম। সমস্যায় পড়ার আগেই সব কিছু জেনে নিতে হবে আপনাকে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই বাংলার বাড়ি প্রকল্পের কিছু বিশেষ বিষয় ইতিমধ্যেই সামনে এসেছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে।

রাজ্য সরকারের এই প্রকল্পে বাড়ি তৈরির টাকা পেতে গেলে আপনাকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। আগে তেমন একটা কড়াকড়ি না থাকলেও সাম্প্রতিক অতীতে বেশ কিছু দুর্নীতির খবর সামনে আসার পর এই কড়াকড়ির পথে হেঁটেছে পশ্চিমবঙ্গ সরকার। পুজো মিটলেই অক্টোবর মাসের ২১ তারিখ থেকে রাজ্যজুড়ে বাংলার বাড়ি প্রকল্পের সমীক্ষা শুরু হবে। তারা এই প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য সেটা খতিয়ে দেখা হবে এবং তারপর এই যোগ্য আবেদনকারীদের বাড়ি তৈরির টাকা দেবে রাজ্য সরকার।

জানা যাচ্ছে রাজ্য সরকারের এই প্রকল্পে মূলত তিনটি ধাপে টাকা দেওয়া হয়ে থাকে। প্রথমে আপনাকে দেওয়া হবে ৬০ হাজার টাকা এবং তারপর দেওয়া হবে ৪০ হাজার টাকা এবং সর্বশেষে ২০ হাজার টাকা দেবে সরকার। তবে দেখা গিয়েছে বেশকিছু উপভোক্তা এই প্রকল্পে টাকা পেলেও এখনো পর্যন্ত বাড়ি তৈরি করেননি। প্রায় ৩০ হাজার থেকে ৪০ হাজার বাড়ি এভাবেই অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে বলে জানা গিয়েছে। আর এই খবর সামনে আসার পরেই নড়ে চড়ে বসেছে সরকার। উপভোক্তাদের বাড়ির কাজ অসম্পূর্ণ করে রাখার প্রবণতা কমানোর জন্য, রাজ্য সরকারকে এবার থেকে একটি মুচলেখা দিতে হবে। বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের, রাজ্য সরকারকে মুচলেখা দিয়ে জানাতে হবে, যে টাকা প্রদান করা হয়েছে সেই টাকা কেবলমাত্র বাড়ি তৈরির জন্যই ব্যবহার করা হবে। পঞ্চায়েত দপ্তর রেকর্ড করবে এই মুচলেখা। পরবর্তীতে যদি কোন ভাবে প্রশ্ন ওঠে, তাহলে এই নথি ব্যবহার করা যাবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026