ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Pan Card: প্যান কার্ডের মেয়াদ শেষ হবার কোন তারিখ রয়েছে? জেনে নিন সঠিক বিষয়টা

বর্তমান সময়ে প্যান নম্বর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি এবং এই নথি NSDL ওরফে ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটারি লিমিটেড দ্বারা সরাসরি জারি করা হয়। এই নম্বরের মধ্যে রয়েছে আপনার ব্যক্তিগত বেশ কিছু তথ্য। এর মধ্যে রয়েছে আপনার নাম, জন্ম তারিখ এবং আরো অনেক ইনফরমেশন। এই সমস্ত তথ্য আপনার ওই দশ সংখ্যার নম্বরের মধ্যে সঞ্চিত করা রয়েছে। ব্যাংক একাউন্ট খোলা থেকে শুরু করে আইডিয়ার ফাইল করা পর্যন্ত সমস্ত ক্ষেত্রে এখন প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হয়ে উঠেছে। আজকালকার দিনে ভারতের বেশিরভাগ মানুষের কাছেই প্যান কার্ড থাকে। তবে কর ফাঁকি রোধ করার ক্ষেত্রেও এই প্যান কার্ড খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন আপনার প্যান কার্ডের মেয়াদ কতদিন? প্যান কার্ডেরও মেয়াদ শেষ হওয়ার একটা সময় রয়েছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কতদিন পরে আপনার প্যানকার্ডের মেয়াদ শেষ হয়ে যায়।

প্যান কার্ডের নির্দিষ্ট কোন মেয়াদ নেই, অর্থাৎ একবার প্যান কার্ড তৈরি করলে এর বৈধতা আজীবন থেকে যায়। অতএব প্যান কার্ড তৈরি করার পরে, আপনার মেয়াদ শেষ করার বিষয়ে কোনো চিন্তা নেই। যদি কোনো কারণে আপনার প্যান কার্ড হারিয়ে যায়, তাহলে একটা সমস্যা হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি এনএসডিএল এর ওয়েবসাইট থেকে ডুপ্লিকেট প্যান কার্ড তৈরি করতে পারেন। বর্তমানে এই সুবিধা প্রদান করে থাকে কোম্পানি।

এর পাশাপাশি, যেহেতু এটা আয় কর দপ্তরের সঙ্গে সরাসরি জড়িত, তাই আয়কর দপ্তরের নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তির শুধুমাত্র একটি প্যান কার্ড থাকতে পারে। একাধিক প্যান কার্ড রাখা কিন্তু সম্পূর্ণরূপে বেআইনি এবং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে যেকোনো সরকার। আয়কর আইন ১৯৬১ অনুসারে একাধিক প্যান কার্ড থাকলে আপনার ১০০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি ছয় মাস পর্যন্ত জেল হেফাজত আপনার হতে পারে। যদি আপনি দুটি প্যান কার্ড ভুলবশত করে ফেলে থাকেন, তাহলে আপনাকে একটি প্যান কার্ড অবশ্যই সমর্পণ করতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026