নিউজ

Bank Holiday: আগামী সপ্তাহের পর ১৩ দিন ছুটি রয়েছে ব্যাঙ্কের, রইলো ছুটির দিনের তালিকা

বর্তমানের যুগে ব্যাঙ্ক পরিষেবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। মাঝে মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষ ব্যাঙ্কে যায়। কিন্তু হঠাৎ করে যদি ব্যাঙ্ক বন্ধ হয় তাহলে খুব সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে। শেষ মুহূর্তে টাকার জোগাড় না হলে বড়ই অসহায় হয়ে পড়ে মানুষ। তাই সকলকে আগে থাকতে জেনে রাখা উচিত তার শহরে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে। সেই তথ্য থাকলে মানুষ আগে থাকতেই ব্যাংকে গিয়ে টাকার ব্যবস্থা করে রাখতে পারে। তাই যাতে মানুষকে সমস্যা না করতে হয় সেই কথা বিচার করে আজকের এই প্রতিবেদন।

আসলে আর এক সপ্তাহ বাদেই শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস। আর এই মাসে মোট ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা জারি করা ছুটির তালিকা হিসাবে এই ১৩ দিন ছুটি থাকবে। এই ছুটির তালিকায় রয়েছে বিভিন্ন উৎসব, দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবারগুলি। তবে উৎসবের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দিন ব্যাংকের কাজ বন্ধ থাকে। তবে আপনাদের জানিয়ে রাখি, ব্যাংক বন্ধ থাকলেও ব্যাংকের অনলাইন পরিষেবা কার্যকর থাকে। আজকের এই প্রতিবেদনে একনজরে দেখে নিন সেপ্টেম্বর মাসে ব্যাঙ্কের ১৩ দিনের ছুটির হিসাব।

সেপ্টেম্বর মাসে উৎসবের দিনের হিসেবে ছুটির তালিকা:

১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): গণেশ চতুর্থীর ২য় দিন (পানাজি)

৬ সেপ্টেম্বর (মঙ্গলবার): কর্ম পূজা (রাঁচি)

৭ সেপ্টেম্বর (বুধবার): প্রথম ওনাম (কোচি, তিরুবনন্তপুরম)

৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): তিরুভোনম (কোচি, তিরুবনন্তপুরম)

৯ সেপ্টেম্বর (শুক্রবার): ইন্দ্রযাত্রা (গ্যাংটক)

১০ সেপ্টেম্বর (শনিবার): শ্রী নারাভানা গুরু জয়ন্তী (কোচি, তিরুবনন্তপুরম)

২১ সেপ্টেম্বর (বুধবার): শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস (কোচি, তিরুবনন্তপুরম)

২৬ সেপ্টেম্বর (সোমবার): নবতাত্রি স্থাপনা (জাইপুর), লাইনিংথৌ সানামাহি (ইম্ফল)

এছাড়া ১০ সেপ্টেম্বর ও ২৪ সেপ্টেম্বর যথাক্রমে দ্বিতীয় শনিবার ও চতুর্থ শনিবার হওয়ার কারণে দেশের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে। ১১ সেপ্টেম্বর, ১৮ সেপ্টেম্বর এবং ২৫ সেপ্টেম্বর রবিবার হওয়ার জন্য গোটা দেশে ব্যাংক বন্ধ থাকবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026