ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

অবসরের পরেও প্রতি মাসে রোজগার করতে চান ৫০ হাজার টাকা করে, জেনে নিন সরকারি এই প্রকল্পের ব্যাপারে

যদি আপনি প্রাইভেট সেক্টরে কাজ করেন এবং অবসরের পরে আর্থিক নিরাপত্তা বা ফিনান্সিয়াল সিকিউরিটি চান তাহলে আপনার জন্য ন্যাশনাল পেনশন স্কিম নিয়ে হাজির হয়েছে ভারত সরকার। এই নতুন সিমের মাধ্যমে ইনকাম ট্যাক্স বাঁচানোর সুবিধার পাশাপাশি রিটায়ার করার পর আপনি একটা মোটামুটি রোজগার করতে পারবেন পেনশন হিসেবে। প্রতিমাসে আপনারা নিশ্চিত টাকা রোজগারের গ্যারান্টি পেয়ে যাবেন এবং তার সাহায্যে খুব সহজেই মাসে ৫০,০০০ টাকা পর্যন্ত হাতে পাবেন আপনারা।

ন্যাশনাল পেনশন স্কিমকে লম্বা সময়ের ইনভেসমেন্ট প্ল্যান বলে মনে করা হয়ে থাকে। চাকরিজীবীরা নিজেদের জীবনে অল্প অল্প করে টাকা জমা রেখে রিটায়ারমেন্ট এর পর বৃদ্ধ অবস্থায় এই টাকা তুলতে পারেন এবং দুইভাবে এই টা কা লগ্নিকারীদের কাছে ফেরত আসে। আপনি এর একটা অংশ একেবারে তুলে নিতে পারেন এবং অন্য অংশ পেনশনের জন্য জমা রাখতে পারেন। যাতে অ্যানুইটি কেনা যায়। অ্যানুইটি কেনার জন্য যত বেশি টাকা আপনি তুলে রেখে দেবেন তত বেশি টাকার আপনি পেনশন পেয়ে যাবেন।

ন্যাশনাল পেনশন স্কিম এর জন্য দুটি ধরনের একাউন্ট রয়েছে। এর মধ্যে প্রথমটি হলো টায়ার ওয়ান এবং দ্বিতীয়টি হল টায়ার টু। যারা রিটায়ারমেন্টের পর বেশি ফায়দা নিতে চাইছেন তাদের জন্য টায়ার ওয়ান একাউন্ট ভালো। এই ধরনের অ্যাকাউন্ট তারা করে থাকেন যাদের প্রভিডেন্ট ফান্ড জমা হয় না এবং অবসর গ্রহণের পর ফাইন্যান্সিয়াল সিকিউরিটি তারা চেয়ে থাকেন। এতে নূন্যতম ৫০০ টাকা আপনি জমা করতে পারবেন এবং রিটায়ারমেন্ট এরপর ৬০ শতাংশ টাকা তুলে নিতে পারবেন। বাকি ৪০ শতাংশ টাকা রেখে দিয়ে আপনি পরে তা থেকে পেনশনের মত করে টাকা নিতে পারবেন।

এনপিএস এর টায়ার ওয়ান একাউন্টের কন্ট্রিবিউশান এবং উইথড্রল দুটি ক্ষেত্রে ট্যাক্স ছাড় পাওয়া যেতে পারে। এই টায়ার ওয়ান একাউন্টের অ্যাকাউন্ট হোল্ডারদের ইনকাম ট্যাক্স আইন ৮০সি অনুযায়ী ১.৫ লক্ষ্য টাকা পর্যন্ত এবং ৮০ সিসিডি অনুযায়ী ৫০ হাজার টাকা পর্যন্ত ট্যাক্স ছাড়ের সুবিধা দেওয়া হয়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026