নিউজ

Bank Holiday: অক্টোবরে লম্বা ছুটির পর নভেম্বরেও ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইলো ছুটির তালিকা

বর্তমানের যুগে ব্যাঙ্ক পরিষেবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। মাঝে মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষ ব্যাঙ্কে যায়। কিন্তু হঠাৎ করে যদি ব্যাঙ্ক বন্ধ হয় তাহলে খুব সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে। শেষ মুহূর্তে টাকার জোগাড় না হলে বড়ই অসহায় হয়ে পড়ে মানুষ। তাই সকলকে আগে থাকতে জেনে রাখা উচিত তার শহরে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে। সেই তথ্য থাকলে মানুষ আগে থাকতেই ব্যাংকে গিয়ে টাকার ব্যবস্থা করে রাখতে পারে। তাই যাতে মানুষকে সমস্যা না করতে হয় সেই কথা বিচার করে আজকের এই প্রতিবেদন।

আগামী নভেম্বর মাস আসতে আর মাত্র ২ দিন বাকি। চলতি অক্টোবর মাসে বিভিন্ন পূজা পার্বণের জন্য অনেক ছুটি ছিল ব্যাংকে। আগামী নভেম্বর মাসে অত ছুটি না থাকলেও, গোটা মাসে মোট ১০ দিন বিভিন্ন শহরে বিভিন্ন পুজো পার্বণ এবং সাপ্তাহিক ছুটির জন্য ব্যাংক বন্ধ থাকবে। নভেম্বর মাসের কোন দিন কোন শহরের ব্যাঙ্ক বন্ধ থাকবে তা জানতে এই প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই দেখে নিন। তবে সেইসাথে আপনাদের জানিয়ে রাখি যে ব্যাংক বন্ধ থাকলেও এইসব দিনে অনলাইনে ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ করা যাবে।

নভেম্বর মাসের ছুটির তালিকা:

১ নভেম্বর ২০২২: কন্নড় রাজজ্যোৎসব/কুট – ব্যাঙ্গালোর এবং ইম্ফালে ব্যাঙ্ক বন্ধ।

৬ নভেম্বর ২০২২: রবিবার (সাপ্তাহিক ছুটি)।

৮ নভেম্বর ২০২২: গুরু নানক জয়ন্তী/কার্তিকা পূর্ণিমা/রাহাস পূর্ণিমা/ভাঙ্গালা উত্সব- আগরতলা, ব্যাঙ্গালোর, গ্যাংটোক, গুয়াহালটি , কোচি, পানাজি, পটনা, শিলং-এবং তিরুবনন্তপুরম ছাড়া অন্য জায়গায় ব্যাঙ্ক বন্ধ।

১১ নভেম্বর ২০২২: কানাকদাসা জয়ন্তী/ভাংলা উত্সব – ব্যাঙ্গালোর এবং শিলং-এ ব্যাঙ্ক বন্ধ।

১২ নভেম্বর ২০২২: শনিবার (মাসের দ্বিতীয় শনিবার)।

১৩ নভেম্বর ২০২২: রবিবার (সাপ্তাহিক ছুটি)।

২০ নভেম্বর ২০২২: রবিবার (সাপ্তাহিক ছুটি)।

২৩ নভেম্বর ২০২২: সেং কুতসানেম – শিলং-এ ব্যাঙ্ক বন্ধ।

২৬ নভেম্বর ২০২২: শনিবার (মাসের চতুর্থ শনিবার)।

২৭ নভেম্বর ২০২২: রবিবার (সাপ্তাহিক ছুটি)।

Nirajana Nag

Recent Posts

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026