নিউজ

Bengal Winter: ভোরের দিকে পাওয়া যাচ্ছে শীতের আমেজ, জাঁকিয়ে শীত আসতে কত দেরি?

কালীপুজোর পর থেকে কমবেশি গোটা রাজ্যে শীতের অনুভূতি মিলছে। সেটা সকালের দিকে হোক কি গভীর রাতের দিকে, হালকা ঠান্ডার আমেজ বিরাজমান গোটা বাংলাজুড়েই। তবে বেলা বাড়লে মধ্যগগনে সূর্য আসলেই ঠান্ডার আমেজ গায়েব হয়ে গরম অনুভব হচ্ছে। আপাতত এই পরিস্থিতিতে গোটা বঙ্গবাসীর একটাই প্রশ্ন যে শীত কবে থাকতে পড়বে এই রাজ্যে? এই বিষয় নিয়েই এবার মন্তব্য করল আলিপুর আবহাওয়া দপ্তর।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বর্তমানে উত্তর-পশ্চিম ভারতের ঠান্ডা হওয়া প্রবেশ করছে এই রাজ্যে। তাই একদম ভোরের দিকে বা রাতের দিকে শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে। আগামী পাঁচদিন যেহেতু তাপমাত্রা পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই মধ্যগগনে সূর্য এলে শীতের আমেজ পাওয়া যাবে না। তবে কবে ঢুকবে শীত?

জানা গিয়েছে আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময় উত্তরে হাওয়া রাজ্যে ঢুকলে তাপমাত্রা আরও নাববে এবং শীত অনুভূত হবে। আপাতত দিনের তাপমাত্রা কমতে বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে। পাশাপাশি এও জানানো হয়েছে যে আপাতত নতুন করে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনো পার্থক্য হবে না। অন্যদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়াও শুষ্ক থাকবে।

আজ কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে এবং ঝলমলে রোদ উঠবে। সারাদিনে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস যা গত ১০ বছরের অক্টোবরের শীতলতম দিন ছিল। তারপর রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৪ ডিগ্রী সেলসিয়াস ছিল। আপাতত আগামী ৫ দিন কলকাতায় তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। ভোরের দিকে শহরে কুয়াশা দেখা যেতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026