প্রতি মাসে বেকাররা পাচ্ছেন মাসে ৬ হাজার টাকা? বড় তথ্য দিয়েছে সরকার

দেশের সাধারণ নাগরিকদের জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প পরিচালনা করছে। এই স্কিমের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই সুবিধাভোগীর অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা হয় ভারত সরকারের তরফ থেকে। কিন্তু এই ধরনের সরকারি প্রকল্পের সঙ্গে জড়িত জালিয়াতির ঘটনাও বাড়ছে একই সাথে। সময়ে সময়ে সাইবার অপরাধীরা সরকারি প্রকল্পের অজুহাতে মেসেজ ভাইরাল করে সাধারণ মানুষকে ঠকানোর পরিকল্পনা করে। কিছু মেসেজে যেমন থাকে টাকার প্রলোভন আবার কিছু মেসেজে থাকে সরকারি চাকরির টোপ। এমনই একটি মেসেজ গত কয়েকদিন ধরে ভাইরাল হচ্ছে।

‘প্রধানমন্ত্রী বেরোজগারি ভাতা যোজনা’-এর অধীনে বেকার যুবকদের প্রতি মাসে সরকার কর্তৃক ৬,০০০ টাকা ভাতা দেওয়া হচ্ছে বলে দাবি করা হচ্ছে এই ভাইরাল মেসেজে। আর তার জন্য জমা করতে বলা হচ্ছে আপনার কিছু ব্যক্তিগত তথ্য। আপনার মোবাইলেও যদি এমন কোনো মেসেজ এসে থাকে, তাহলে সাবধান হওয়া দরকার। সরকারের পক্ষ থেকে টুইট করে এ তথ্য জানানো হয়েছে।

হোয়াটসঅ্যাপে আসা এই বার্তায় দাবি করা হচ্ছে যে, মোদী সরকার প্রধানমন্ত্রী বেকার ভাতা প্রকল্পের অধীনে বেকার যুবকদের প্রতি মাসে ৬,০০০ টাকা ভাতা দিচ্ছে। এই স্কিমের জন্য নিবন্ধন শুরু হয়েছে বলেও বার্তায় দাবি করা হচ্ছে। আর এই মেসেজের সঙ্গেই আসছে একটি লিঙ্ক, যেখানে আপনাকে ক্লিক করতে বলা হচ্ছে। আর এখানেই আপনাকে ঠকানোর পরিকল্পনা তৈরি করে ফেলেছে জালিয়াতরা।

এই ভাইরাল মেসেজের সত্যতা যাচাই করে ভারতের সাধারণ মানুষকে সতর্ক করার লক্ষ্যে এগিয়ে এসেছে প্রেস ইনফরমেশন ব্যুরো বা PIB। নিজেদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এই সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে PIB। পিআইবির টুইটে স্পষ্ট করা হয়েছে যে, সরকার এই ধরনের কোনো স্কিম এই মুহূর্তে চালাচ্ছে না। টুইটে স্পষ্ট করা হয়েছে, এই বার্তাটি ভুয়া এবং এই মেসেজে থাকা লিংক একেবারেই একটি জাল লিংক। সেই লিংকে ক্লিক করলে বা সেই জায়গায় নিজের ব্যক্তিগত তথ্য দিলে, আপনার সমস্যা হতে পারে। তাই এই ধরনের মেসেজের থেকে দূরেই থাকা ভালো। সেই সঙ্গে পিআইবির পক্ষ থেকেও আবেদন করা হয়, দয়া করে এ ধরনের মেসেজ ফরওয়ার্ড করবেন না।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026