দেশ

Bank Holidays: বছর শেষে সাত দিন বন্ধ থাকবে ব্যাংক, কবে কবে রয়েছে ছুটি? দেখে নিন পুরো তালিকা

নতুন বছর শুরু হতে আর এক সপ্তাহ সময় বাকি নেই। আর এই মরশুমে ছুটির জন্য মানুষজন নিজেদের প্ল্যান তৈরি করতে শুরু করে দিয়েছেন। তবে ডিসেম্বরের শেষ দিকে ব্যাংক কর্মীদের জন্য রয়েছে ভালো খবর। ডিসেম্বরের শেষে বেশ কিছু ব্যাংকে কর্মীরা পেয়ে যাবেন লম্বা ছুটি। সারা দেশের বিভিন্ন ব্যাংকের শাখায় আপনারা ছুটি পেয়ে যাবেন। টানা সাতদিন পর্যন্ত ছুটি পাবেন ব্যাংক কর্মীরা। তবে সব জায়গায় কিন্তু সমস্ত ব্যাংকের কর্মীরা ছুটি পাবেন না। চলুন তাহলে জেনে নেওয়া যাক আপনার এলাকায় আপনি কবে কবে ছুটি পাবেন রিজার্ভ ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী।

বড়দিন উপলক্ষ্যে ছুটি রয়েছে

বড়দিন উপলক্ষে সারাদেশে পাবলিক হলিডে ছিল আজকে ২৫ ডিসেম্বর। অন্যদিকে ক্রিসমাস ইভ উপলক্ষে মিজোরাম নাগাল্যান্ড মেঘালয় ইত্যাদি রাজ্যে ছুটি ছিল গত মঙ্গলবার। ২৫ তারিখ সব রাজ্যেই ব্যাংক ছুটি রয়েছে।

এইসব রাজ্যে চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

তবে ক্রিসমাস উপলক্ষে ভারতের বেশকিছু রাজ্যে চারদিন ব্যাংক বন্ধ থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল ২৬ শে ডিসেম্বর মিজোরাম নাগাল্যান্ড এবং মেঘালয় রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। ২৪ শে ডিসেম্বর থেকে ২৭শে ডিসেম্বর পর্যন্ত নাগাল্যান্ডে ব্যাংক ছুটি রয়েছে। এছাড়াও ২৮ শে ডিসেম্বর এই মাসের চতুর্থ শনিবার হিসেবে ব্যাংক বন্ধ থাকবে। আগামী ২৯ ডিসেম্বর রবিবার ব্যাংক ছুটি থাকবে। ৩০ শে ডিসেম্বর সোমবার মেঘালয় রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। ৩১শে ডিসেম্বর মিজোরাম এবং সিকিমে নতুন বছরের উপলক্ষে ব্যাংক কর্মীদের ছুটি রয়েছে।

তবে এই ছুটি কেবলমাত্র ব্যাঙ্কের শাখার জন্য প্রযোজ্য। সর্বত্র ব্যাঙ্কের এটিএম খোলা থাকবে। ছুটির দিনে টাকা তুলতে কোনো অসুবিধে হবে না গ্রাহকদের। আর এই সময়ে আগে থেকে বেশ কিছু টাকা নগদ রেখে দিতে হবে গ্রাহকদের যাতে সমস্যায় না পড়েন তারা। এটিএমে যান্ত্রিক ত্রুটি বা বেশি ভিড়ের মধ্যে সমস্যা না হয় যাতে। তবে এই সময় ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা বা মোবাইল ব্যাঙ্কিং চালু থাকবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026