ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LIC: বয়স সীমা নিয়ে বড় সিদ্ধান্ত নিল এলআইসি, বিরাট সুবিধা হবে গ্রাহকদের

দেশের সবথেকে বড় ইন্সুরেন্স প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হলো লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ওরফে এলআইসি। এই প্রতিষ্ঠান শুরুর দিন থেকেই সাধারণ মানুষের জন্য নানা ধরনের প্রকল্প নিয়ে এসেছে যেখানে টাকা বিনিয়োগ করে সুবিধা নিয়েছেন লক্ষ লক্ষ গ্রাহক। এল আই সির নতুন প্ল্যান এর সুবিধা নতুন করে মানুষজন ভোগ করতে পারবেন। সম্প্রতি এন্ডাওমেন্ট প্ল্যান নামের একটি নতুন প্ল্যান নিয়ে হাজির হয়েছে LIC। এখানে বয়সের সময়সীমা ৫৫ বছর থেকে কমিয়ে ৫০ বছর করা হয়েছে। ইতিমধ্যেই নতুন এই নিয়ম চালু হয়ে গিয়েছে এলআইসিতে।

নতুন এই প্ল্যান নিয়ে গ্রাহকরা শুধুমাত্র যে ম্যাচিউরিটি বেনিফিট পাবেন সেটাই নয়, যদি কোন কারণে তার কিছু হয়ে যায় তাহলে তার পরিবার এই সুবিধার অন্তর্গত সমস্ত সুযোগ পেয়ে যাবেন। পাশাপাশি তার পুরো টাকাটা তার পরিবারকে দেওয়া হবে। এলআইসি ওয়েবসাইট অনুসারে বর্তমানে ছয়টি নতুন প্ল্যান চালু করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো এলআইসি সিঙ্গল প্রিমিয়াম এনডোমেন্ট প্ল্যান, এলআইসি নতুন এনডোমেন্ট প্যান, এলআইসি নিউ জীবন আনন্দ, এলআইসি জীবন লক্ষ্য, এলআইসি জীবন লাভ প্ল্যান এবং এলআইসি অমৃতবাল।

আপনাদের জানিয়ে রাখি এই সমস্ত প্ল্যান নতুন করে আপডেট করা হয়েছে এবং এর ফলে ১ লক্ষ টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকা পর্যন্ত সমস্ত পলিসিতে নতুন সুবিধা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। বেসরকারি প্রতিষ্ঠানগুলি যেখানে ছয় থেকে সাত শতাংশ হারে সুদ নির্ধারণ করে, সেখানে এলআইসি ১০ শতাংশ হারে সুদ দেবে বলে জানিয়েছে। তবে প্রতিটি পলিসিতে বয়সসীমা কমিয়ে দেওয়ার জন্য এবার থেকে অনেক বেশি মানুষ এরফলে সুবিধা পাবেন। ৫ বছরের এই ফারাক অনেকটাই গ্রাহকদের বাড়তি স্বস্তি দেবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026