ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

TRAI-র নতুন গাইডলাইন, ডাবল সিম ব্যবহারকারী হলেই জানুন বিস্তারিত

এই মুহূর্তে ভারতের প্রায় অধিকাংশ টেলিকমিউনিকেশন কোম্পানি তার গ্রাহকদের জন্য একের পর এক ধামাকা রিচার্জ পরিকল্পনা ঘোষণা করেছে। যার আওতাধীন আনলিমিটেড ভয়েস কলিংয়ের সাথে আনলিমিটেড হাই স্পিড ইন্টারনেট, এমনকি প্রতিদিন ১০০ এসএমএস করার সুবিধাও প্রদান করছে টেলিকমিউনিকেশন কোম্পানিগুলি। তবে এই আনলিমিটেড সুবিধা প্রদান করতে গিয়ে বেশিরভাগ টেলি কমিউনিকেশন কোম্পানির রিচার্জ পরিকল্পনার দাম আজ আকাশ ছুঁয়েছে। বিশেষ করে যারা ইন্টারনেট ব্যবহার করেন না এবং গ্রামীণ অঞ্চলে বসবাস করেন, তাদের জন্য আকাশ ছোঁয়া এই রিচার্জ পরিকল্পনা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

এমনকি কয়েক মাস গ্রাহকরা রিচার্জ না করলেই বন্ধ হয়ে যাচ্ছে সিমের পরিষেবা। যা আরও অস্বস্তিতে ফেলেছে গ্রাহকদের। এমন পরিস্থিতিতে ভারতীয় সরকারি টেলিকমিউনিকেশন কোম্পানি তথা BSNL কিছুটা স্বস্তি দিয়েছে গ্রাহকদের। তবে যাদের হাই স্পিড ইন্টারনেট দরকার নেই এবং শুধুমাত্র ভয়েস কল ও SMS-এর সুবিধা পেতে চান তাদের জন্য সুখবর দিতে চলেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)।

আমরা আপনাদের বলি, প্রায় ২০ বছর আগে, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) প্রিপেইড রিচার্জ চালু করেছিল। যার মাধ্যমে গ্রাহকরা শুধুমাত্র ভয়েস কল এবং এসএমএসের সুবিধা গ্রহণ করতে পারত। এর ফলে রিচার্জ পরিকল্পনার দাম থাকতো গ্রাহকদের হাতের নাগালে। ভারতবর্ষের প্রায় ১৫ কোটির বেশি গ্রাহকদের কথা মাথায় রেখে এবার পুরনো পথে হাঁটতে চলেছে TRAI। নতুন এই নিয়মে TRAI নিশ্চিত করবে যে, শুধুমাত্র হাই স্পিড ইন্টারনেট সুবিধা পেতে যেন গ্রাহকদের অতিরিক্ত টাকা দিয়ে রিচার্জ পরিকল্পনা ক্রয় করতে না হয়। যাদের হাই স্পিড ইন্টারনেট প্রয়োজন নেই, তারা যেন কম টাকা রিচার্জে ভয়েস কল এবং এসএমএস সুবিধা পেতে পারে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026