নিউজ

ব্যাঙ্ক বেসরকারিকরণের পথে কেন্দ্র, প্রতিবাদে মার্চে চারদিন থাকবে ব্যাঙ্ক বন্ধ

নয়াদিল্লি: এবার ব্যাঙ্ক (Bank) বেসরকারিকরণে পথে হাঁটছে কেন্দ্র (Central Govt)। এনিয়ে ইতিমধ্যে প্রস্তাবও দিয়েছে মোদি সরকার। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার পথে নামছেন ব্যাঙ্ক কর্মচারীরা। ১৫ ও ১৬ মার্চ (Match) পরপর দু’দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফে। এই ধর্মঘট হলে মার্চে একটানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। স্বাভাবিকভাবেই সমস্যায় পরবেন গ্রাহকরা।

প্রসঙ্গত, একুশের বাজেট অধিবেশনে ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রস্তাব দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেছেন, এলআইসির শেয়ার খোলা বাজারে বিক্রির পাশাপাশি দুটি ব্যাঙ্কের বেসরকারিকরণ করা হবে। তারপর থেকেই শুরু হয়েছে প্রতিবাদ।  অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফে দেশ জুড়ে দু’দিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

১৫ ও ১৬ তারিখ ব্যাঙ্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার আগে ১৩ মার্চ দ্বিতীয় শনিবার এবং ১৪ মার্চ রবিবার হওয়া ব্যাঙ্ক বন্ধ। তার পরের দুদিন ধর্মঘট হলে পর পর চার দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা। এর ফলে ব্যাহত হতে পারে এটিএম পরিষেবাও।

সংগঠনের সভাপতি রাজেন নাগার জানিয়েছেন, “ব্যাংকগুলির  বেসরকারিকরণের প্রতিবাদেই এই ধর্মঘট। আন্দোলন আরও জোরালো হতে পারে।”  এছাড়াও কেন্দ্র সরকারের বিলগ্নিকরণ নীতি নিয়ে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। রাহুল টুইট করেছেন, সরকারি সংস্থাকে বিক্রি করে দেওয়াই হল মোদি সরকারের উন্নয়নের একমাত্র অর্থ। এতে কিছু মানুষ লাভবান হলেও ক্ষতি হবে দেশের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026