মুসৌরি: ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) নতুন বাংলা ছবির শ্যুটিং চলছে উত্তরাখণ্ডের (Uttarakhand) দেরাদুনে (Derhadun)-মুসৌরি (Musouri)অঞ্চলে। তারই মধ্যে হিমবাহ ভেঙে তুষার ধসে বিধ্বস্ত উত্তরাখণ্ডের বিস্তীর্ণ অঞ্চল। রবিবারের (Sunday) তীব্র জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছে বহু গ্রাম। প্রাকৃতিক দুর্যোগের কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন এলাকায়। এই পরিস্থিতি দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন ঋতুপর্ণা। আর তাই চিন্তিত হয়ে নিজের মাকে রাতারাতি কলকাতায় (Kolkata) পাঠিয়ে দিলেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আপাতত মুসৌরিতে আছি। কিছু দিন আগেই ঘটনাস্থল চামোলির আরও কাছাকাছি ছিলাম। ভেবেই যে কী ভীষণ ভয় লাগছে! ভাগ্যের জোরে বেঁচে গিয়েছি আমরা তবে যদি আটকে পড়ি তাই মাকে তড়িঘড়ি কলকাতায় ফিরিয়ে দিয়েছি।’
প্রসঙ্গত, ‘অন্তর্দৃষ্টি’ নামে এই ছবির শ্যুটিংয়ের পরিকল্পনা ছিল সুইৎজারল্যান্ডে। অতিমারির কারণে সেই ভাবনা ভেস্তে যায়। পরে উত্তরাখণ্ডে শুরু হয় ছবির শ্যুটিং। এই ছবিতে ঋতুপর্ণার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে ‘এখানে আকাশ নীল’ সিরিয়াল খ্যাত অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়কে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…