নিউজ

বিহারে বাড়ল নীতিশ মন্ত্রিসভা, শপথ নিলেন সুশান্ত সিং রাজপুতের ভাই

পাটনা: গত বছর নভেম্বরের (November) শেষে বিহারে (Bihar) ক্ষমতায় এসেছে এনডিএ (NDA) জোট। নীতীশ কুমার (Nitish Kumar) মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার ৮০ দিন পর মন্ত্রিসভা বৃদ্ধি ঘটল। আজ, মঙ্গলবার (Tuesday) দুপুরে মন্ত্রী হিসাবে শপথ নিলেন ১৭ জন। যার মধ্যে সবচেয়ে বড় চমক বিজেপি (BJP) নেতা শাওনওয়াজ হুসেন।  এদিন মন্ত্রি হিসাবে শপথ নিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) খুড়তুতো দাদা নীরজও।

এবারের বিহার বিধানসভা ভোটে এনডিএ জোটে বিজেপি পেয়েছে ৭৪টি আসন। জেডিইউ-এর দখলে ছিল ৪৩টি আসন। এনডিএর দখলে থাকা ১২৫টি আসনের মধ্যে নীতীশের মন্ত্রিসভায় এতদিন ছিল ১৪ জন মন্ত্রী। তবে এদের মধ্যে কোনও মুসলিম প্রতিনিধি ছিলেন না। মঙ্গলবার কিন্তু সবার প্রথমে নীতীশ মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপি নেতা শাওনওয়াজ হুসেন। উর্দুতে শপথবাক্য পাঠ করেন শাওনওয়াজ। এরপরেই শপথ নেন শ্রবণ কুমার। তিনি নীতীশ কুমারের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। এদিন শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে ৯ জন বিজেপির। বাকি ৭ জন জেডিইউ। এছাড়া একজন নির্দল সদস্য রয়েছে।

প্রায় ২০ বছর পর শাওনওয়াজ হুসেন মন্ত্রী হিসাবে শপথ নিলেন। নিজের রাজ্যে কাজ করতে পারবেন বলে তিনি খুব খুশি, প্রতিক্রিয়া দেন শাওনওয়াজ। এর আগে অটল বিহারী সরকারে নীতীশ এবং শাওনওয়াজ একসঙ্গে কাজ করেছিলেন। মন্ত্রিসভায় স্থান পেয়েছেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের খুড়তুোত ভাই। বিজেপির টিকিটে মন্ত্রী হলেন নীরজ সিং বাবলু। বিহারের ছত্রপুরের বিধায়ক নীরজ। সুশান্তকে খুন করা হয়েছিল, দাবি করেছিলেন নীরজ। ২০০৫ সালে রাজনৈতিক জীবন শুরু করেন নীরজ। সেবার রাঘোপুর থেকে বিধায়ক হন তিনি। এরপর ২০১০, ২০১৫ এবং ২০২০ সালের নির্বাচনেও জেতেন তিনি। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026