নিউজ

কোনওদিন পাকিস্তানে যাননি গুলাম নাবি আজাদ, মনে করেন নিজেকে ভাগ্যবান

নয়াদিল্লি: কংগ্রেস (Congress) নেতা গুলাম নবি আজাদের (Ghulam Nabi Azad) রাজ্যসভার (Rajya Sabha) কার্যকাল শেষ। মঙ্গলবার প্রধানমমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সহ সমস্ত দলের নেতা নেত্রীরা তাঁকে ভবিষ্যত জীবনের শুভেচ্ছা জানান। একইসঙ্গে বিদায়ী ভাষণে নিজের দীর্ঘ রাজনৈতিক বেশকিছু স্মৃতি রোমন্থন করেন গুলাম নবি। তিনি বলেন, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু এবং মৌলনা আজাদকে পড়ে তিনি দেশভক্তি শিখেছেন। ইন্দিরা গান্ধী এবং সঞ্জয় গান্ধীকে উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁদের জন্যই তিনি এই জায়গায় পৌঁছেছেন। পাশাপাশি কাশ্মীরের প্রসঙ্গও তোলেন তিনি। কাশ্মীরের পরিস্থিতি কতটা পরিবর্তন হয়েছে সেই বিষয়টিও উঠে আসে তাঁর কথায়।

গুলাম নবি বলেন, “আমি কাশ্মীরের এসপি কলেজে পড়তাম। সেই সময় ১৪ অগাস্ট ও ১৫ অগাস্ট দুইই উদযাপন করা হত। ১৪ অগাস্ট উদযাপন উদযাপনকারী সংখ্যা বেশি ছিল। আমি ও আমার কিছু সঙ্গী ১৫ অগাস্ট উদযাপন করতাম এবং তেমন মানুষের সংখ্যা খুবই কম ছিল। কিন্তু তারপর এক সপ্তাহ আমরা কলেজ যেতাম না কারণ মারধর হত। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আমি এই জায়গায় পৌঁছেছি।”

কংগ্রেস নেতা বলেন, “আমি সেই সমস্ত সৌভাগ্যবান মানুষের মধ্যে একজন যে কোনওদিন পাকিস্তান যায়নি। কিন্তু যখন আমি ওখানকার পরিস্থিতি সম্পর্কে শুনি, তখন ভারতীয় মুসলমান হিসেবে আমার গর্ব হয়। বিশ্বের যদি কোনও মুসলমানের গর্ব হয় তো ভারতীয় মুলমানের হওয়া উচিত।”

আজাদ বলেন, “গত ৩০ – ৩৫ বছরে আফগানিস্থান থেকে ইরাক, মুসলিম দেশেগুলি নিজেদের মধ্যে লড়াই করেই শেষ হয়ে যাচ্ছিল। সেখানে কোনও হিন্দু বা খৃষ্টান ছিলেন না, তারা নিজেদের মধ্যেই লড়াইতে লিপ্ত ছিল।” তিনি আরও বলেন, “ইশ্বর করুন পাকিস্তানের সমাজের নেতিবাচক দিকগুলি যেন ভারতীয় মুসলমানদের মধ্যে কোনওদিন না আসে।”

Anirban Kundu

Recent Posts

মাত্র ২২৫ টাকায় প্রতিদিন 2.5GB ডেটা! Jio-Airtel-কে টক্কর BSNL-এর দুর্দান্ত প্ল্যানে

কম দামে বেশি ডেটা ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা দিতে নতুন করে গ্রাহকদের নজর কাড়ছে রাষ্ট্রায়ত্ত…

May 12, 2026

আজ থেকেই বাংলায় চালু আয়ুষ্মান ভারত, বছরে ৫ লাখ টাকার চিকিৎসা! কীভাবে আবেদন করবেন জানুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে দেশে চালু হয়েছিল আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana)। এতদিন…

May 12, 2026

বাংলার ১৮ পেশার মানুষের জন্য বড় সুখবর! বিশ্বকর্মা যোজনায় মিলবে ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ

বাংলায় চালু হচ্ছে পিএম বিশ্বকর্মা যোজনাও। কেন্দ্রের এই প্রকল্পে উপকৃত হবেন রাজ্যের ১৮ ধরনের ঐতিহ্যবাহী…

May 12, 2026

মাত্র ৪৩৬ টাকা জমালেই মিলবে ২ লক্ষ টাকার বিমা! কেন্দ্রের এই স্কিমে মিলছে বড় সুবিধা

বছরে মাত্র ৪৩৬ টাকা প্রিমিয়াম দিলেই মিলতে পারে ২ লক্ষ টাকার জীবনবিমা কভার। কেন্দ্রীয় সরকারের…

May 11, 2026

১ জুন থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা! ফ্রি বাস যাত্রারও বড় ঘোষণা নতুন সরকারের

বাংলায় সরকার গঠনের পর একের পর এক বড় ঘোষণা করছে নতুন বিজেপি সরকার। আর এবার…

May 11, 2026

পশ্চিমবঙ্গ জয়ের পরেই বাড়ল গ্রামীণ কর্মসংস্থানের মেয়াদ, নতুন প্রকল্প কার্যকরের বিজ্ঞপ্তি কেন্দ্রের

গ্রামীণ ভারতে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ‘মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপাওয়ারমেন্ট…

May 11, 2026