২৪ শে মার্চের মধ্যেই করে ফেলুন এই কাজ, না হলেই অবিলম্বে বন্ধ হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট

আপনার যদি কোন সরকারি ব্যাংকে একাউন্ট থাকে তাহলে এক্ষুনি আপনাকে সতর্ক হতে হবে। এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। প্রকৃতপক্ষে, ব্যাঙ্ক অফ বরোদা তার সমস্ত গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টগুলির সেন্ট্রাল কেওয়াইসি জারি করার নির্দেশ দিয়েছে। এই সম্পর্কে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই কাজ শেষ করতে ২৪ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে এই ব্যাংককে। এটি করতে না পারলে ব্যাংক একাউন্ট নিষ্ক্রিয় করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

ব্যাংকের করা টুইট অনুসারে, ব্যাঙ্ক অফ বড়দার একাউন্টে থাকা সমস্ত অ্যাকাউন্ট ধারীদের ২৪ শে মার্চের মধ্যে তাদের কেওয়াইসি আপডেট করতেই হবে। এর জন্য তাদের ব্যাংকে গিয়ে ঠিকানা প্রমাণ এবং প্যান কার্ডের বিশদ জমা দিতে হবে। যদি তা করতে গ্রাহক ব্যর্থ হন তাহলে গ্রাহকদের ব্যাংক একাউন্টের কার্যক্রম নিষিদ্ধ করা হবে। এর পাশাপাশি ব্যাংক একাউন্ট নিষ্ক্রিয় করার ব্যবস্থাও নেওয়া হতে পারে। ইতিমধ্যেই এই বিষয়ে ব্যাংক থেকে এসএমএস এবং ইমেইল পাঠানো হচ্ছে গ্রাহকদের।

আপনাদের জানিয়ে রাখি, আগে জালিয়াতি এড়াতে ব্যাঙ্ক সময় সময়ে গ্রাহকদের ফোন করে তাদের নথি যাচাই করতো। কিন্তু এখন সব ব্যাংক তাদের গ্রাহকদের সমস্ত তথ্য ডিজিটাল ফরম্যাটে সংরক্ষণ করে থাকে। এর জন্য গ্রাহকদের তাদের প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড বিদ্যুৎ বিলের মতো কাগজপত্রের বিবরণ জমা দিতে হয়। এরপরে ব্যাংক তাদের ডিজিটাল ফরম্যাটে সংরক্ষণ করে এবং তাদের কম্পিউটারে রেখে দেয়।

সেন্ট্রাল কেওয়াইসি সেন্ট্রাল রেজিস্ট্রি অফ সিকিউরিটাইজেশন অ্যাসেট রিকনস্ট্রাকশন এন্ড সিকিউরিটি ইন্টারেস্ট অফ ইন্ডিয়া, ভারত সরকারের একটি সংস্থা দ্বারা পরিচালিত হয়। এর মাধ্যমে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা, গোয়েন্দা সংস্থা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও আয়কর দপ্তর ভারতের যে কোন অ্যাকাউন্ট ধারির সম্পূর্ণ ব্যাংকিং ডিটেইল খুঁজে বের করতে পারেন। অর্থনীতিতে কালো টাকা ঠেকাতে এবং সন্ত্রাসবাদ এর অর্থায়ন ঠেকাতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026