নিউজ

Weather update: ঝড় বৃষ্টির মহাদাপট কলকাতায়, দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বর্ষা, দেখে নিন আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট

আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবাংলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একেবারে পার্বত্য এলাকায় এবং বুধবারের পর দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবার সম্ভাবনা আছে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত আর দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবারের পর দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হলেও উত্তরবঙ্গে উপরের দিকে পার্বত্য জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। দুই এক জায়গায় দমকা হাওয়া দিতে পারে যার গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার এর মধ্যে হবে। মঙ্গলবার ঝড়ের গতিবেগ কিছুটা কমবে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায়। বুধবার বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হবে দু একটি জেলায়। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়া সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে।

উত্তরবঙ্গের চারটি জেলায় ভারী বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার সাথেই এর মধ্যে কয়েকটি জেলায় শিলা বৃষ্টি ও হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সঙ্গেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার উত্তরবঙ্গের পার্বত্য চারটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায়। বুধবার থেকে ঝড়ো হাওয়ার দাপট কমবে।বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলায় এবং চলবে শনিবার পর্যন্ত।

কলকাতায় আজ থাকবে মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে। গতকাল এই তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস নিচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৯৪%। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২০ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। গত ২৪ ঘন্টায় কলকাতা শহরে বৃষ্টির পরিমাণ ৫.৬ মিলিমিটার।

উত্তর-পশ্চিম ভারতের ইতিমধ্যেই একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এবং তার সঙ্গে রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। রাজস্থানের উপরে জোড়া ঘূর্ণাবর্ত থাকার কারণে পূর্ব রাজস্থান এবং মধ্যপ্রদেশে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্তের একটি অক্ষরেখা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ছত্রিশগড়, ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এই অক্ষরেখা যাবে। এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা উত্তর পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত। আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুতসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি উত্তর প্রদেশ এবং রাজস্থানে। আগামী ৪৮ ঘণ্টায় শিলাবৃষ্টি হতে পারে উত্তরাখণ্ড রাজ্যে। পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অসম এবং মেঘালয় রাজ্যগুলিতে। আগামী ৪৮ ঘন্টায় শিলাবৃষ্টি হতে পারে তামিলনাড়ু কেরালা এবং রয়েলসীমাতে। ৩৪ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে তাপমাত্রা এবং বাকি দেশের গড় তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026