ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Bank News: ভারতের কোন কোন ব্যাংকে টাকা রাখা আপনার জন্য সব থেকে বেশি নিরাপদ? তালিকা প্রকাশ করল RBI

সম্প্রতি আমেরিকায় ব্যাংকিং সংকট সামনে আসার সঙ্গে সঙ্গেই যেন সারা বিশ্বে গেল গেল রব ওঠে। সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির উপরে সারা বিশ্বের অর্থনীতি কিছুটা হলেও নির্ভর করে। এখনও মার্কিন মুলুকে ব্যাংকিং সেক্টর নিয়ে একাধিক অনিশ্চয়তা রয়েছে। আরো অনেক ব্যাংক এমন রয়েছে যেগুলি একেবারে তলানিতে দাঁড়িয়ে রয়েছে। ফলে ব্যাংকে টাকা রাখলেই যে তা নিরাপদ সেরকমটা ভাবার কোন কারণ নেই। তবে এ ব্যাপারে সাধারণ মানুষকে নিশ্চিত করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতে এমন কয়েকটি ব্যাংক রয়েছে, যেগুলি কোনদিনই ডুবে যাবে না এবং সেই ব্যাংকে টাকা রাখা সব সময় নিরাপদ বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওরফে আরবিআই। চলুন তাহলে এই ব্যাংকের তালিকা দেখে নেওয়া যাক।

২০২৩ সালের শুরুতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া D-SIBS ২০২২ নামের একটি তালিকা প্রকাশ করেছে যে তালিকায় উল্লেখ রয়েছে ২০২২ সালের সব থেকে নিরাপদ ব্যাংকের নাম। এই তালিকায় এই মুহূর্তে বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নাম দেখা যাচ্ছে। দেশের সবথেকে নিরাপদ ব্যাংকের তালিকায় একটি সরকারি এবং দুটি বেসরকারি ব্যাংককে রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নিঃসন্দেহে এই সরকারি ব্যাংকটি হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং বেসরকারি ব্যাংক দুটি হল এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক। এর সরাসরি অর্থ হলো কোন ব্যক্তি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাংকের টাকা রাখেন তাহলে তার টাকা একেবারেই নিরাপদ থাকবে।

প্রসঙ্গত বলে রাখা ভালো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণত ভারতের প্রতিটি ব্যাংকের উপরে কড়া নজর রাখে। ব্যাংকের দৈনন্দিন কাজকর্মের উপরে নজর রাখা হয় আরবিআই- এর তরফ থেকে। এছাড়াও কোনো বড় ঋণ বা হিসাবের যাবতীয় তথ্য থাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে। যদি কোন ব্যাংক কোন রকম নিয়ম ভঙ্গ করে তাহলেই তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে থাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কখনো ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয় আবার কখনো চাপানো হয় মোটা টাকা জরিমানা। তাই যে তিনটি ব্যাংকের ব্যাপারে আরবিআই আপনাকে জানিয়েছে, স্বভাবতই তিনটি ব্যাংকে টাকা রাখা সব থেকে নিরাপদ। অর্থাৎ সহজ কথায়, যাই হয়ে যাক না কেন ভারতের এই তিনটি ব্যাংক কখনোই ডুববে না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026