নিউজ

Summer special train: ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের জন্য সুখবর, এবারে উত্তরবঙ্গের পথে শুরু হচ্ছে নতুন সামার স্পেশাল ট্রেন

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে গ্রীষ্মকালে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলানোর জন্য এবার এই নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া পর্যন্ত এবং নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদহ পর্যন্ত ২ জোড়া নতুন সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উভয় দিক থেকে ১১ টি ট্রিপের জন্য একটি সামার স্পেশাল ট্রেন এবং অন্য আরেকটি সামার স্পেশাল ট্রেন ১০ ট্রিপের জন্য চলাচল করবে।

০৩০২৭ নম্বর হাওড়া-নিউ জলপাইগুড়ি সামার স্পেশাল ট্রেন ১১ টি ট্রিপের জন্য ১৯ এপ্রিল থেকে ২৮ শে জুন পর্যন্ত চলবে। প্রত্যেক বুধবার রাত্রি ১১ঃ৪০ মিনিটে হাওড়া থেকে রওনা দিয়ে পরের দিন সকাল ১০:৪৫ এ নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবে এই ট্রেন। ফেরত যাত্রার সময় ০৩০২৮ নিউ জলপাইগুড়ি-হাওড়া সামার স্পেশাল ট্রেন ১১টি ট্রিপের জন্য ২০ এপ্রিল থেকে ২৯ জুন ২০২৩ পর্যন্ত চলবে। প্রত্যেক বৃহস্পতিবার দুপুর ১২:১৫ মিনিট নাগাদ নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে ওই দিন রাত্রে ১১.৩০ মিনিট নাগাদ হাওড়ায় পৌঁছবে এই ট্রেন।

এই সামার স্পেশাল ট্রেনটিতে যাত্রীদের আসনের জন্য এসি প্রথম শ্রেণি, এসি ২-টিয়ার, এসি ৩-টিয়ার, শয়ন শ্রেণি ও সাধারণ শ্রেণি সহ মোট ২১টি কামরা থাকবে।০৩১০৩ নং (শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি) সামার স্পেশাল ট্রেনটি দশটি ট্রিপের জন্য ২২ এপ্রিল থেকে ২৪ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত প্রত্যেক শনিবার ২৩.৪০ ঘণ্টায় শিয়ালদহ থেকে রওনা দিয়ে পরের দিন ১০.৪৫ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে। ফেরত যাত্রার সময় ০৩১০৪নং (নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ) সামার স্পেশাল ট্রেনটি দশটি ট্রিপের জন্য ২৩ এপ্রিল থেকে ২৫ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত প্রত্যেক রবিবার ১২.১৫ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে একই দিনে ২৩.৫০ ঘণ্টায় শিয়ালদহ পৌঁছবে। এই সামার স্পেশাল ট্রেনটিতে যাত্রীদের আসনের জন্য এসি প্রথম শ্রেণি, এসি ২-টিয়ার ও এসি ৩-টিয়ার সহ মোট ১৯টি কামরা থাকবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026