আজ ঘোষণা হলো কেন্দ্রীয় বাজেট। আর বাজেটে ডিপোজিট বীমা ৫ লক্ষ টাকা বাড়ানোর ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। অর্থাৎ এবার থেকে ব্যাংক কোনো কারণ বশত বন্ধ হয়ে গেলে আপনি ৫ লক্ষ টাকা অবশ্যই পাবেন। আগে এই ডিপোজিট বীমার পরিমাণ ছিল ১ লক্ষ টাকা, যার পরিমান বেড়ে এবার হলো ৫ লক্ষ টাকা।
গতবছর একাধিক ব্যাংকে সমস্যা হওয়ার পর ব্যাংকের ডিপোজিট বীমা নিয়ে যে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করবে সে ইঙ্গিত পাওয়া গিয়েছিল বাজেটের আগে থেকেই। গতবছর পাঞ্জাব-মহারাষ্ট্র কার্পোরেশন ব্যাংকের আর্থিক কেলেঙ্কারির পর ব্যাংক নিয়ে বড়সড় পদক্ষেপ করার ইঙ্গিত মিলেছিল। ব্যাংকের আর্থিক দুর্নীতি নিয়ে সাধারণ গ্রাহকদের চিন্তা কমিয়ে ২০২০-২১ এর বাজেটে অর্থমন্ত্রী বলেন ‘মিনিমাম ইনসিওরেন্স ডিপোজিট’ এর ঊর্ধ্বসীমা বাড়ানো হয়ছে।
এবার থেকে কোনো কারণ বশত ব্যাংক বন্ধ হয়ে গেলে গ্রাহকরা ৫ লক্ষ টাকার বীমার সুবিধা পাবেন। এদিনের বাজেটে অর্থমন্ত্রী আরও ঘোষণা করেছেন, সরকারের হাতে থাকা এলআইসির শেয়ার বিক্রি করা হবে। এলআইসির সাথে আইডিবিআই এর শেয়ারও বিক্রি করা হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…