ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LIC-তে শেয়ার বিক্রি করবে সরকার, ঘোষণা অর্থমন্ত্রীর

বেশ কয়েকটি সরকারি সংস্থার অংশীদারিত্ব বিক্রির প্রস্তাব দিয়েছে সরকার। এলআইসি, আইডিবিআই ব্যাঙ্কে বেসরকারি বিনিয়োগের পথ খুলে দিচ্ছে সরকার। এর আগে এয়ার ইন্ডিয়াকে বেসরকারি বিনিয়োগ করা হয়। বাজেটে অর্থমন্ত্রী নির্মল সীতারমণ বলেছেন এলআইসির অংশীদারিত্বের কিছু অংশ সরকার বিক্রি করতে চায়, গত বছর রাজকোষে যে পরিমাণ ঘাটতি ছিল আগামী বছরে যাতে সেই পরিমাণ কম হয় সেই কারণেই বেসরকারি বিনিয়োগ করা হবে এলআইসি তে। তবে কত শতাংশ শেয়ার বিক্রি করা হবে তা নিয়ে এখনও কিছু বলা হয়নি। আইডিবিআই ব্যাঙ্ক লোকসানে থাকায় সেই ব্যাংকের ৪০ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করতে চায় কেন্দ্র।

আরও পড়ুন : বাজেট ২০২০ : ৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়, ঘোষণা অর্থমন্ত্রীর

এতদিন পুরোপুরিভাবে সরকারের হাতে থাকা এলআইসি বেসরকারি হয়ে গেলে গ্রাহকরা তাদের জমাপুঞ্জির নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়বে। তবে লোকসানে থাকা আইডিবিআই ব্যাঙ্কের বিক্রি করা ৪০ শতাংশ শেয়ার কিনতে পারে এলআইসি, এমনটা হলে লোকসানের খাতায় নাম লেখানো সংস্থার শেয়ার কিনে এলআইসির উন্নতি হয় নাকি আরো বেশি ক্ষতির মুখে পড়ে তা তো পরবর্তীতেই জানা যাবে। তবে এলআইসি বন্ধ বন্ধের যে গুঞ্জন শোনা যাচ্ছিল তা হবে না, তবে বেসরকারিকরণ হওয়ায় বাজেটের পর জোরদার ধাক্কা খাওয়ার সম্ভাবনা থাকছে জীবন বীমা সংস্থার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026