আগামী দু’দিন দেশজুড়ে ধর্মঘটে অনড় থাকল ব্যাঙ্ক কর্মী অফিসারদের ইউনিয়ন। অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (IBA)-এর সঙ্গে কর্মী-অফিসারদের ইউনিয়নের বৈঠকে সমাধানসূত্র বের করতে পারল না উভয় পক্ষই। যার জেরে আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ব্যাংক ধর্মঘট হবে। ধর্মঘটের দ্বিতীয় দিনে শনিবারে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন।
আগামী দু’দিন ব্যাংকিং পরিষেবা বন্ধ থাকবে। যার জেরে সাধারণ মানুষকে অসুবিধায় পড়তে হতে পারে। মুম্বাইয়ে উভয় পক্ষের বৈঠক শেষে AIBEA -এর সভাপতি রাজেন নাগর জানান যে, বৈঠকের দ্বারা কোনোরকম ইতিবাচক সদুত্তর মেলেনি যার জেরে ধর্মঘট থাকছেই।
ব্যাংকিং পরিষেবা ব্যাহত হপয়ার আশঙ্কা মেনে নিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তার জেরে কলকাতা সহ বহু শহরেই ATM পরিষেবা বন্ধ থাকতে পারে। ভোগান্তি হতে পারে গ্রাহকদের। মোট নয়টি ইউনিয়নের ধর্মঘটের কারনেই থাকতে পারে ব্যাঙ্ক দু’দিন বন্ধ।
ব্যাংক ইউনিয়নগুলির দাবী কমপক্ষে ১৫% মজুরি বৃদ্ধি করতে হবে। কিন্তু IBM ১২.২৫% পর্যন্ত মজুরি বৃদ্ধি দিতে রাজি। ব্যাংক ইউনিয়ন গুলির তরফ থেকে জানানো হয়েছে, দাবি না মানা হলে ১ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…