মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস দিল্লি বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে সমর্থন করবে, একথা জানিয়েছেন দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। বৃহস্পতিবার সকালে টুইটারে ডেরেক ও’ব্রায়েন আম আদমি পার্টির সকল প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আবেদন করেন। টুইটারে তিনি লেখেন, ‘আম আদমি পার্টির পক্ষে ভোট দিন, দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচনে আপের প্রার্থীদের ভোট দিন।’
তিনি টুইটারে একটি ভিডিও পোস্ট করে বলেন, দিল্লির আপ সরকার শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ইত্যাদি বিষয়ে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো তারা পালন করেছে। দিললোর রাজিন্দর নগরের আপ প্রার্থী রাঘব চাড্ডার সমর্থনে তৃণমূল নেতা বলেছেন, ‘রাঘব চাড্ডা রাজিন্দর নগর থেকে ভোটে লড়ছেন। তিনি এখানকারই ছেলে, এখানে বড় হয়েছেন। খুব উজ্জ্বল, খুব উৎসাহী একটি ছেলে।দিল্লিতে আমার দেখা সবচেয়ে উজ্জ্বল মনের একজন।’
টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার জন্য অরবিন্দ কেজরিওয়াল সরকার দিল্লিতে মহিলাদের জন্য মেট্রো এবং বাসে চলাচল ফ্রি করেছেন। ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি করেছেন, জলের বিল কমিয়েছেন। আম আদমি পার্টির পাশাপাশি বিজেপিও এই নির্বাচনে জেতার বিষয়ে আশাবাদী। গতবারের দিল্লি বিধানসভা নির্বাচনে মাত্র দুটি আসন পেয়েছিল বিজেপি, ৭০ আসনের বিধানসভায় ৬৭ টি আসনই পেয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের দল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…