দেশ

দেশজুড়ে ৪ দিন ব্যাঙ্ক ধর্মঘট, এটিএমেও মিলবে না টাকা

সপ্তাহের শুরুতে আবারো ব্যাঙ্ক ধর্মঘটের কারণে অসুবিধায় পড়তে হবে সাধারণ মানুষকে। জানা গিয়েছে আগামী সোমবার ও মঙ্গলবার কেন্দ্রীয় বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্মীরা এই ধর্মঘট ডেকেছে। এই ধর্মঘটের জেরে প্রায় সপ্তাহের শেষের দুই দিন ও প্রথমের দুই দিন মিলিয়ে ৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই ধর্মঘটে সামিল হওয়ার জন্য এগিয়ে এসেছে ৯ টি ব্যাঙ্ককর্মী সংগঠন। এই ধর্মঘটের জেরে গোটা দেশের সমস্ত সরকারি ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

হঠাৎ করে ব্যাঙ্ক সংগঠনগুলির এই সিদ্ধান্তে চরম সমস্যায় পড়তে পারে সাধারণ মানুষ। তবে হঠাৎ করে বনধ কেন ডাকতে হচ্ছে, সেই প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের। আসলে কেন্দ্র সরকার সম্প্রতি একাধিক সরকারি ব্যাঙ্কের বিলগ্নীকরণ এর পথে এগোচ্ছে। এর ফলে একাধিক সরকারি ব্যাঙ্ক প্রাইভেট হয়ে যাবে। কেন্দ্রের তালিকা কয়েকটি মাত্র ব্যাঙ্কের নাম থাকলেও এর প্রভাব যে সুবিস্তৃত হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। এছাড়াও একই ব্যাঙ্কের অন্তরে একাধিক ব্যাঙ্ক থাকায় বিলগ্নীকরণ হলে একসাথে অনেককটি ব্যাঙ্ক বেসরকারি হয়ে যাবে। তাই এবারের ধর্মঘটে সামিল হচ্ছে ৯ টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সংগঠনের কর্মীরা।

তবে দেশজুড়ে সোমবার ও মঙ্গলবার যে ধর্মঘট হবে তাতে এখনো অংশগ্রহণ করেনি বেসরকারি ব্যাংক সংস্থাগুলি। তবে সরকারি কর্মীরা মনে করছে যে তারাও তাদের আন্দোলনে সামিল হবে। অন্যদিকে ব্যাঙ্ক ধর্মঘট এর পাশাপাশি ঐ দুদিন সরকারি ব্যাংকের এটিএমে টাকা পাওয়া যাবে না। তবে বেসরকারি ব্যাংকের এটিএম পূর্ণ কার্যকর থাকবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026