আন্তর্জাতিক

নিষিদ্ধ হচ্ছে বোরখা, সঙ্গে বন্ধ হচ্ছে মাদ্রাসা স্কুল, বিতর্কে সরকার

শ্রীলঙ্কা : ভারতের নিকটবর্তী দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় নিষিদ্ধ হতে চলেছে বোরখা এবং সেইসাথে হাজারেরও বেশি ইসলামিক স্কুল বন্ধ করে দেওয়া হতে চলেছে বলে খবর। মুসলিম মহিলাদের মুখমণ্ডল ঢাকা পোশাক নিষিদ্ধ করতে বলা হয়েছে। ইতিমধ্যেই শ্রীলংকার জনসংখ্যা মন্ত্রী সরথ বিরসেকেরা বিষয়টি পরিষ্কার করে ফেলেছেন।

তিনি জানিয়েছেন, শ্রীলংকার জাতীয় সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছে শ্রীলঙ্কা সরকার। এছাড়াও মন্ত্রী বলেছেন, “অতীতে শ্রীলঙ্কাতে কোন মুসলিম মহিলা বোরখা পরতেন না। এটা ধর্মীয় গোঁড়ামির প্রতীক যা বর্তমানে একটু বেশি পরিমাণে দেখা যাচ্ছে। এই কারণে আমরা বোরকা নিষিদ্ধ করতে চলেছি।”

উল্লেখযোগ্য বিষয় হলো, ২০১৯ সালে যখন ইস্টার সানডেতে ধারাবাহিক বিস্ফোরণ হয়েছিল, তখন সেই দেশে বন্ধ করে দেওয়া হয়েছিল বোরখা পরা। চার্চ এবং বিভিন্ন হোটেলে বিস্ফোরণ করা হয়েছিল। ইসলামিক জঙ্গীদের হামলায় অনেকে মারা গিয়েছিলেন। সন্ত্রাসবাদি সংগঠন আই এস এই হামলা করেছিল বলে দায় স্বীকার করে নিয়েছে। এই হামলায় বহু শ্রীলংকা বাসী ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। মন্ত্রী আরও জানিয়েছেন, ‘কেউ নিজের স্কুল খুলে বাচ্চাদের যা কিছু শেখাতে পারবেন না।’ এই কারণে হাজারেরও বেশি মাদ্রাসা স্কুল বন্ধ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে শ্রীলঙ্কা।

তবে মুসলিমদের বিরোধিতার কিন্তু শ্রীলংকার ক্ষেত্রে এই প্রথম নয়। এর আগেও বহুবার রাষ্ট্রসঙ্ঘের কাছে মুসলিমবিরোধীতা নিয়ে সমস্যার মুখে পড়তে হয়েছিল শ্রীলংকা সরকারকে। যখন করোনাভাইরাস এর প্রভাব চলছিল তখন শ্রীলংকা সরকার সকল মানুষের ধর্ম মত নির্বিশেষে দাহ করে সৎকার করার পরিকল্পনা গ্রহণ করেছিল। এই ব্যাপারটি মুসলিম জনগণের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছিল।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026