মাসের শুরুতেই ছুটির তালিকা প্রকাশ করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। শনিবার অর্থাৎ ২৪ অগাস্ট থেকে টানা তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে। এই সময়ে আপনার যদি কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকে তব খুব তাড়াতাড়ি সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। তবে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। কারণ, ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন ব্যাঙ্কিং (নেট ব্যাঙ্কিং)-এর সুবিধা অব্যাহত থাকবে। তাহলে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে? চলুন জেনে নেওয়া যাক।
চলতি সপ্তাহের শেষ দিনগুলোতে টানা ৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। এসব ছুটির মধ্যে রয়েছে সাপ্তাহিক ও চতুর্থ শনিবার। আসল ২৪ অগাস্ট মাসের চতুর্থ শনিবার হওয়ায় সেদিন নিয়ম অনুযায়ী ব্যাঙ্কে ছুটি থাকবে। এরপর রবিবার দিন স্বাভাবিকভাবে ব্যাঙ্ক বন্ধ থাকবে।জন্মাষ্টমীর কারণে ২৬ অগাস্ট, মানে সোমবারও ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৪ অগাস্ট থেকে ২৬ অগাস্ট পর্যন্ত একটানা ব্যাঙ্কে ছুটি থাকবে। এছাড়া ৩১ অগাস্ট, শনিবারেও ব্যাংক বন্ধ থাকবে।
আপনি যদি কোনও গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্যাংকে যেতে চান তবে, আজই যাওয়ার চেষ্টা করুন। আপনি যদি কোনও চেক বা ড্রাফট জমা দিতে চান কিংবা একটি নতুন অ্যাকাউন্ট খুলতে চান বা আপনার কেওয়াইসির কোনও কাজ করতে চাইছেন, তাহলে আজই ব্যাঙ্কে যান। কারণ আগামী ৩ দিন ব্যাঙ্ক ছুটি থাকার কারণে এই কাজগুলো ব্রাঞ্চে গিয়ে করতে পারবেন না।
আপনি ঘরে বসেই ব্যাঙ্কিং অ্যাপ বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে মানি ট্রান্সফার, এফডি অ্যাকাউন্ট খোলা বা মিনি স্টেটমেন্টের মতো পরিষেবাগুলির সুবিধা পেতে পারেন। অন্যদিকে, যদি আপনাকে নগদ টাকা তুলতে হবে তাহলে অনায়াসে এটিএম ব্যবহার করতে পারেন। তবে চেক এবং ড্রাফটের মতো পরিষেবাগুলির জন্য আপনাকে ব্যাঙ্ক খোলার জন্য অপেক্ষা করতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…