হিরো মোটোকর্প এবার দেশীয় বাজারে তাদের নতুন বাইক লঞ্চ করে দিয়েছে যার নাম দেওয়া হয়েছে হিরো গ্ল্যামার নিউ এডিশন। হিরো গ্ল্যামার এমনিতেই হিরো কোম্পানির অন্যতম জনপ্রিয় একটি বাইক। আর এবারে এই বাইকের একটি নতুন ভার্সন লঞ্চ করা হয়েছে। এই বাইকটিকে ব্ল্যাক মেটালিক সিলভার নামের নতুন পেইন্ট স্কীমের সাথে নিয়ে আসা হয়েছে। আকর্ষণীয় চেহারা এবং শক্তিশালী ইঞ্জিনের সজ্জিত এই বাইকটি দুটি ভেরিয়ান্টে পাওয়া যাবে। প্রথমটি হল বেস মডেল অর্থাৎ ড্রাম ব্রেক ভেরিয়েন্ট যার দাম নির্ধারণ করা হয়েছে ৮৩,৫৯৮ টাকা এবং ডিস্ক ব্রেক মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৮৭,৫৯৮ টাকা। এই দুটি কিন্তু এক্স শোরুম দাম।
নতুন পেইন্ট স্কিম ছাড়াও ২০২৪ সালের হিরো গ্ল্যামার বাইক এ কোন রকম নতুন কোন পরিবর্তন করা হয়নি। এটি আগের মতই একটি পাতলা কমিউটার ডিজাইনের সাথে আসবে। তবে নতুন কালো রঙের সাথে বাইকটিকে আগের থেকে আরো বেশি আকর্ষণীয় দেখাবে। এর কালো এবং ধূসর রং এর ডিজাইনার লুক আকর্ষণীয় করে তুলবে। ফলে বাইকটি আগের থেকে অনেক বেশি ফ্রেশ লাগবে ডিজাইনের দিক থেকে। এছাড়াও কোম্পানি বাইকের লাইট এবং সুইচ অনেকটা আপডেট করার সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন বাইকে একটি এলইডি হেডলাইট থাকবে, এছাড়াও থাকবে হ্যাজার্ড ল্যাম্প এবং স্টার্ট স্টপ সুইচ। নতুন ব্ল্যাক মেটালিক সিলভার কালার ছাড়াও এই বাইকটি ক্যান্ডি ব্লেজিং রেড, ব্ল্যাক স্পোর্টস রেড এবং ব্ল্যাক টেকনো ব্লু রঙে আপনারা পেয়ে যাবেন।
এই নতুন গ্ল্যামার বাইকে কোম্পানি ১২৪.৭ সিসি ক্ষমতার একটি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন দিয়েছে। এই ইঞ্জিনটি ১০.৭২ bhp শক্তি এবং ১০.৬ nm টর্ক জেনারেট করতে পারে। এই বাইকের সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক এবং পিছন দিকে ডুয়াল শক অ্যাবজর্বার রয়েছে। এই বাইকের প্রাথমিক মডেলে রয়েছে সামনে ও পিছনের দিকে ড্রাম ব্রেক এবং আপডেটেড ভার্সনে রয়েছে সামনে ডিস্কব্রেক এবং পিছনের ড্রাম ব্রেক। ভারতের বাজারে বর্তমানে এই বাইকটির দাম ১,২০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। তাই সব মিলিয়ে বলতে গেলে, ২০২৪ সালে হিরো গ্ল্যামার একটা দারুন পছন্দ হতে পারে আপনার জন্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…