ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Durga Puja Bank Holidays: টানা শুরু হল ছুটির মরশুম, দেখে নিন অষ্টমীর থেকে শুরু হয়ে কত দিন ব্যাংক থাকবে বন্ধ?

শারদ নবরাত্রি শুরু হয়ে গিয়েছে, তা বেশ অনেকদিন হয়ে গেল। বলতে গেলে চলতি সপ্তাহের অক্টোবর মাসের ৩ তারিখ অর্থাৎ শুক্লা প্রতিপদ তিথি থেকে শুরু হয়েছে নবরাত্রি। আমাদের বাঙ্গালীদের কাছে এই সময়টা হল দেবীপক্ষ। দুর্গাপূজায় ঠাকুর দেখা শুরু হয়ে গেলেও ষষ্ঠী তিথি পর্যন্ত কিন্তু ব্যাংকের কাজকর্ম একইভাবে চলেছে। তবে এবারে শুরু হয়েছে ব্যাংকের ছুটির পালা। দেবী দুর্গার পুজোর কারণে দীর্ঘ পাঁচ দিন ধরে শারদীয়া দুর্গোৎসব পালন হচ্ছে সারা রাজ্যে। দুর্গা ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং বিজয়া দশমী এই পাঁচ দিন বাঙ্গালীদের জন্য খুব স্পেশাল। একদিকে যেমন আধ্যাত্বিক উৎসব, তেমনি এর সঙ্গে জুড়ে গেছে শৈল্পিক সুষমা। ফলে সব মিলিয়ে দেবীর আরাধনার এই সময়কালটা বাঙ্গালীদের জন্য খুব গুরুত্বপূর্ণ।

এই উৎসব উদযাপনের ক্ষেত্রে বাংলায় ছুটি থাকাটা খুবই স্বাভাবিক। এবারে পঞ্জিকা অনুযায়ী ছুটির হিসাব টা একটু আলাদা হলেও, তাতে বাঙালির উৎসাহের কোন কমতি নেই। এবারে কিন্তু দুর্গাপুজো পাঁচ দিনে পালন হচ্ছে না। ১১ই অক্টোবর তিথি ক্ষয়ের কারণে দুর্গা অষ্টমী এবং দুর্গা নবমী একদিনে জুড়ে গিয়েছে। দুর্গা সপ্তমী অর্থাৎ ১০ তারিখ থেকে শুরু হয়েছে ব্যাংকে ছুটি। ১১ এবং ১২ই অক্টোবর একইভাবে ছুটি থাকবে। রবিবার এমনিতেই ব্যাংকের ছুটি থাকে, এই আলাদা করে কিছু বলার নেই।

তবে, এবারে কিন্তু খুব বেশি দিন ব্যাংকে ছুটি থাকলো না পুজোতে। ব্যাংকের কর্মীরা মাত্র দুটো ছুটি পেলেন এবারের পূজায়। ১০ তারিখ এবং ১১ তারিখ ছুটি ছাড়া, বাকি দুদিনের ছুটি বলতে গেলে পাওয়ার কথাই ছিল কারণ ১২ তারিখ মাসের দ্বিতীয় শনিবার এবং ১৩ তারিখ রবিবার। এছাড়াও ১৬ তারিখ লক্ষ্মী পূজার জন্য পশ্চিমবঙ্গে ব্যাংক ছুটি রয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026