ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Train Ticket: আপনি যদি ট্রেন টিকিট কাটার সময় এটা করেন, তাহলে স্লিপারের দামে করতে পারবেন এসিতে ভ্রমণ

ট্রেন সফরের সময় অনেকবার এমন হয় যে আপনি টিকিট বুক করেছেন স্লিপার ক্লাসে কিন্তু আপনি বার্থ পেয়েছেন AC3 ক্লাসে। তবে রেলের দেওয়া এই দয়ায় খুশি হবার পরিবর্তে আপনার কিন্তু চিন্তিত হবার প্রয়োজন। আপনার চিন্তা ভাবার মূল কারণ হলো এর জন্য আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হবে কিনা সেই ব্যাপারটা। পাশাপাশি এটাও একটা বড় প্রশ্ন যে রেলওয়ে আপনার প্রতি এত সদয় হল কি করে? আপনাদের জানিয়ে রাখি রেলওয়ের এই সুবিধা হল একটি বিশেষ প্রকল্প যার নাম হলো অটো আপগ্রেডেশন স্কিম। রেলওয়ে নিজের সুবিধার জন্য এই প্রকল্পটি চালু করেছে এবং পুরোপুরি ভেবেচিন্তে ডিজাইন করেছে যাতে ট্রেনে কোন আসন খালি না থাকে।

আসলে, AC1 ও AC2 এর মত উচ্চশ্রেণীর বগিগুলি তাদের ব্যয়বহুল ভাড়ার কারণে মাঝেমধ্যেই খালি যায়। সেই কারণে ট্রেনকে মাঝেমধ্যেই বড় লোকসানের মুখোমুখি হতে হয়। অনেক ভেবেচিন্তে রেলওয়ে এই অটো আপডেট বিকল্পটি চালু করেছে, যার মধ্যে যদি উপরের ক্লাসের কোন সিট খালি থাকে, তাহলে এক ক্লাস নিচের যাত্রীকে সেই ক্লাসে আপগ্রেড করে দেওয়া হয়। যাত্রীরা যদি স্লিপার ক্লাসের টিকিট কাটেন, আর যদি এসি ক্লাসে ফাঁকা থাকে সিট, তাহলে সেই যাত্রীকে এসি৩ ক্লাসের টিকিট দেওয়া হবে। এভাবে ট্রেনের কোন কোচের বার্থ খালি থাকবে না।

টিকিট বুক করার সময় আইআরসিটিসি আপনাকে একটি বিকল্প জিজ্ঞেস করবে, যেখানে আপনাকে আগে থেকে জানাতে হবে আপনি টিকিটের সাথে অটো আপগ্রেডেশন গ্রহণ করবেন কিনা। যদি আপনি হ্যাঁ বিকল্পটি নির্বাচন করেন, তাহলে কিন্তু আপনি উপরের ক্লাসে টিকিট পেতে পারেন। কিন্তু যদি আপনি সেই বিকল্প নির্বাচন না করেন তাহলে আপনি এরকম ভাবে টিকিট পাবেন না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026