করোনা সংক্রমণ রোধ করার জন্য রাজ্যে শুরু হয়েছে লকডাউন। শুধু রাজ্যই নয়, ভারতের প্রায় সব রাজ্যতে শুরু করা হয়েছে লকডাউন। তবে কেন্দ্র ও রাজ্য উভয়ের তরফে বলা হয়েছে যে সমস্ত জরুরি পরিষেবা চালু থাকবে।
জরুরি পরিষেবার মধ্যে ব্যাঙ্ক ও পড়ে। তাই ব্যাঙ্ক খোলা থাকবে। তবে সেক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্কগুলি। সেগুলি হল- ব্যাঙ্ক সকাল ১০ টা থেকে বেলা ২ টো পর্যন্ত খোলা থাকবে। ৫ কিলোমিটারের মধ্যে একাধিক ব্রাঞ্চ থাকলেও একটিমাত্র ব্রাঞ্চ খোলার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক। তবে শহরের ক্ষেত্রে এই নিয়ম থাকলেও গ্রামের ব্যাঙ্কগুলোতে আগের মতোই পরিষেবা চালু থাকবে।
ইন্ডিয়ান ব্যাঙ্ক আসোসিয়েশন ঘোষণা করেছে যে বর্তমান পরিস্থিতে শুধুমাত্র জরুরি পরিষেবা থাকবে। টাকা জমা ও তোলা, চেক জমা, ফান্ড ট্রান্সফার এবং সরকারি লেনদেন এই ৪ টি পরিষেবাই চালু থাকবে। এছাড়া আইবিআই প্রধান সুনীল মেহেতা বলেছেন যে সব এটিএম কাজ করবে এবং অনলাইনে সবরকম পরিষেবা পাওয়া যাবে। তাই খুব প্রয়োজন না থাকলে গ্রাহকদের ব্যাঙ্কে না যাওয়াই উচিত বলে তিনি মনে করেছেন। এছাড়া ব্যাঙ্ক কর্তৃপক্ষ জরুরি পরিষেবার জন্য বিশেষ ঋণ দেবার ও সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বহু মানুষ আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন বলা মনে করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…