দেশজুড়ে ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, এই পরিস্থিতিতে মঙ্গলবার দিল্লীর শাহীনবাগ থেকে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী অবস্থান তুলে দিলো পুলিশ। যদিও প্রথমে পুলিশ আলোচনার মাধ্যমে অবস্থান তোলার চেষ্টা করেছিল তবে আন্দোলনকারীরা এতে রাজি না হওয়ায় পরে জোর করে তুলে দেওয়া হয় তাদের।
দেশজুড়ে অধিকাংশ জায়গাতেই হয়েছে লকডাউন, কিন্তু জামিয়া নগরের আন্দোলনকারীদের সে বিষয়ে কোনো ভ্রুক্ষেপই ছিলো না। একসাথে এত লোকের জমায়েত যে ভয়াবহ রূপ নিতে পারে এই বলে আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করা হলেও আন্দোলন সরাতে রাজি ছিলেন না তারা। শুধু তাই নয় পুলিশকেই ঘটনাস্থল থেকে চলে যেতে বলা হয়। অবশেষে পুলিশের বিশাল বাহিনী গিয়ে জোর করেই তুলে দেয় তাদের। শুধু শাহীনবাগই নয় এর সাথে সাথে দিল্লীর জাফরাবাদেও চলা আন্দোলন তুলে দেয়় পুলিশ।
এখনও পর্যন্ত দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ৫৩৮ জন। রাজ্যেও ক্রমাগত ছড়িয়ে পড়ছে এই মারণ ভাইরাস। সোমবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দমদমের এক ব্যক্তির।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…