বিশ্ব জুড়ে মহামারির আকার ধারণ করেছে কোভিড ১৯। চিন, আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন উন্নত দেশগুলোকে হিমশিম খেতে হচ্ছে এই মারণ রোগের মোকাবিলায়। এই অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্তা কিছুটা হলেও স্বস্তি দেবে ভারতকে। হু কর্তা মাইকেল জে রায়ান জানিয়েছেন, অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কোভিড ১৯-কে রুখে দিতে পারবে ভারত। এই প্রসঙ্গে তিনি অতীতের পোলিও ও স্মল পক্স মহামারি আটকানোতে ভারতের সফলতার কথা উল্লেখ করেন।
রায়ান এদিন বলেন, ‘ভারত এর আগে দুটি মহামারির মোকাবিলা করেছে। ফলে, কোভিড ১৯ মহামারির মোকাবিলা করার ক্ষেত্রেও যথেষ্ট ক্ষমতা রয়েছে ভারতের।’ তবে একইসঙ্গে তিনি এও জানান, ‘ভারতে দ্রুত ছড়িয়ে পড়ছে কোভিড ১৯। বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারত ফলে পরিকাঠামোর উন্নতি ও আরও ল্যাবরেটরি প্রয়োজন রোগ নির্ণয় করতে।’
বিশ্ব জুড়ে কোভিড ১৯ এর থাবা ক্রমশ জোরালো হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন দেশে ১৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই রোগ থেকে পরিত্রাণের উপায় এখনও খুঁজে পায়নি বিশ্ব। তবে রায়ান আশাবাদী, কোভিড ১৯ থেকে পৃথিবীকে মুক্ত করতে পথ দেখাবে ভারত। অতীতের মতো এক্ষেত্রেও ভারতের উপর বিশ্বাস রয়েছে তাঁর, এমনটাই জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্তা।
প্রসঙ্গত, ইতিমধ্যে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬ হাজার ৩১২ জনের। আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৭২ হাজার ৫৫৭ জন। কোভিড ১৯ থেকে সেরে উঠেছেন ১ লক্ষ ১ হাজার ৩৭১ জন। অর্থাৎ মোট আক্রান্তের ৪ শতাংশ মারা গেলেও সেরে উঠেছেন ২৭ শতাংশের বেশি মানুষ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…