নিউজ

আজ রাত ৮ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর, তবে জরুরি অবস্থার দিকে এগোচ্ছে দেশ

ভয়াবহ কোভিড ১৯-এর মোকাবিলায় একমাত্র প্রতিরোধ হল সামাজিক বিচ্ছিন্নতা। সেই উদ্দেশ্যেই একের পর এক রাজ্য লক ডাউন ঘোষণা করেছে। তবু দ্রুত হারে ছড়িয়ে পড়ছে করোনার সংক্রমণ। গতকালই নথিবদ্ধ হয়েছে ১৬০-এর বেশি সংক্রমণের খবর। ইতিমধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে দেশে। কোভিড ১৯-এর দ্বিতীয় স্টেজে রয়েছে ভারত এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আরও বেশি সচেতন হতে হবে মানুষকে। এখনই প্রতিরোধ করা যেতে পারে কোভিড ১৯-কে। এরপর একবার সংক্রমণ গণহারে ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এমন অবস্থায় আবারও জনতার উদ্দেশ্যে ভাষণ দেবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা মোকাবিলায় করণীয় কী, সে বিষয়ে আজ রাত আটটায় আবারও মানুষের জন্য বার্তা দেবেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার করোনা সংক্রমণ নিয়ে জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেদিন তিনি দেশবাসীর কাছে আবেদন রেখেছিলেন ২২ শে মার্চ দেশ জুড়ে ‘জনতা কার্ফু’ পালনের জন্য। সেই আবেদনে সাড়া দিয়েছিলেন দেশবাসী। ২৩ শে মার্চ থেকে দেশের ৮০-টিরও বেশি জেলায় লক ডাউনের অনুরোধ জানিয়েছিল কেন্দ্র। এরপরই একের পর এক রাজ্য লক ডাউন জারি করে। সেইদিনই প্রধানমন্ত্রী জানান, লক ডাউন ভাঙলে কড়া ব্যবস্থা নিক রাজ্য। প্রয়োজনে জেলে ভরারও নির্দেশ দেন তিনি।

সোমবার থেকে লক ডাউন জারি হয়েছে বিভিন্ন রাজ্যে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চলেছেন। করোনা প্রতিরোধে যেহেতু সামাজিক দূরত্ব বজায় রাখায় একমাত্র উপায়। ফলে দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026